‘রড ছাড়াই ব্রিজ’ উদ্বোধনের আগে ভেসে গেল বৃষ্টির পানিতে!

১৯ জুন ২০২০, ০১:৩৯ PM

© সংগৃহীত

কক্সবাজার পৌর এলাকায় উদ্বোধনের আগেই একটি সেতু বৃষ্টির পানিতে ভেসে গেছে। দুই দিনের বৃষ্টিতে এক নম্বর ওয়ার্ডের কুতুব বাজার এলাকায় সেতুটি ভেঙে পড়েছে বলে জানা গেছে। পৌরসভার দরপত্রে সেতুটির নির্মাণ কাজ পেয়েছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর এস আই এম আক্তার কামাল আজাদ।

জানা গেছে, সম্প্রতি সেতুটির নির্মাণ শেষ হয়। সংযোগ সড়ক তৈরি করে আগামী মাসে উদ্বোধন হওয়ার কথা ছিল। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আতিকুল্লাহ কোম্পানি বলেন, ব্রিজটি নির্মাণে রড ব্যবহার করা হয়নি। গত বুধবার ব্রিজটি ভেঙে অর্ধেক পানিতে তলিয়ে গেছে। বাকি অংশে কোনো রড দেখিনি, শুধু সিমেন্ট দেখেছি।

স্থানীয়রা জানান, ভেঙে যাওয়া ব্রিজটি থেকে ৪০ ফুট দূরে জাইকার অর্থায়নে আরও একটি ব্রিজ নির্মাণ চলছে। সেটি অক্ষত রয়েছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এটা ঘটেছে বলে অভিযোগ তাদের।

জানতে চাইলে নিজেকে সেতুর ঠিকাদার হিসেবে অস্বীকার করেন কাউন্সিলর আক্তার কামাল। তিনি বলেন, ‘সাগরের পানি যাতে না আসে সে জন্য একটা বাঁধ দিয়েছিলাম। কিন্তু প্রচণ্ড বৃষ্টিতে পানি জমে যায়। পানি সরানোর জন্য বাঁধটি কেটে দিলে স্রোতে সেতুটি ভেঙে গেছে।’ তবে সেতুটির ঠিকাদার কে জানতে চাইলে জবাব দেননি তিনি।

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন
  • ২৩ এপ্রিল ২০২৬
ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষায় তোলপাড়, তদন্ত শুরু করল কর্তৃপক্ষ
  • ২৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই স্বপ্নভঙ্গ একঝাঁক তারকার
  • ২৩ এপ্রিল ২০২৬
একটি নারী আসন হারানোর ঝুঁকিতে জামায়াত-এনসিপি জোট, আইন কী বল…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবির বিশেষ মাইগ্রেশনের সুযোগ শেষ আজ
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রবাসীদের পাসপোর্ট নবায়নে জটিলতা, সরকারকে যে আহবান জানালেন…
  • ২৩ এপ্রিল ২০২৬