স্ত্রীকে সঙ্গে নিয়ে বৃদ্ধা মাকে পেটাল সন্তান

১৬ জুন ২০২০, ১০:৫৯ PM

© সংগৃহীত

খাবার চাওয়ার অপরাধে স্ত্রীকে সাথে নিয়ে বৃদ্ধা মাকে পেটানোর অভিযোগ উঠেছে এক সন্তানের বিরুদ্ধে। সোমবার দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনে আহত গেনোদা বেপারী ওই এলাকার প্রয়াত সূর্যকান্ত বেপারীর স্ত্রী।

এদিকে খাবারের জন্য বৃদ্ধাকে শারীরিক নির্যাতনের খবর পেয়ে ওই বৃদ্ধার জন্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী, ওষুধ এবং খাদ্য সহায়তা পাঠিয়েছেন আগৈলঝাড়া থানার ওসি মো. আফজাল হোসেন। একই সাথে অভিযুক্ত ছেলে ও তার স্ত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ওসি।

ওসি মো. আফজাল হোসেন জানান, সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে এক বৃদ্ধাকে নির্যাতনের ছবি দেখে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।

স্থানীয়রা জানান, বৃদ্ধা গেনোদা বেপারীর শরীরে করোনাভাইরাসর জীবানু থাকার আশংকায় গত ২ মাস ধরে তাকে বসত ঘরে না রেখে ঘরের বাইরে একটি মন্দিরের সামনে রাখা হয়। খবর পেয়ে মঙ্গলবার সকালে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় সাংবাদিকদের কাছে নির্যাতনের শিকার ওই বৃদ্ধা অভিযোগ করেন, গত সোমবার দুপুরে খাবার চেয়ে না পেয়ে তার নিজের নামে উত্তোলনকৃত বয়স্ক ভাতার টাকা চান ছেলের কাছে। এতে তার ছেলে জগদীশ বেপারী ও ছেলের স্ত্রী শিখা রানী ক্ষিপ্ত হয়। একপর্যায়ে ছেলে ও তার স্ত্রী মিলে তাকে পিটিয়ে রক্তাত্ব জখম করে।

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন
  • ২৩ এপ্রিল ২০২৬
ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষায় তোলপাড়, তদন্ত শুরু করল কর্তৃপক্ষ
  • ২৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই স্বপ্নভঙ্গ একঝাঁক তারকার
  • ২৩ এপ্রিল ২০২৬
একটি নারী আসন হারানোর ঝুঁকিতে জামায়াত-এনসিপি জোট, আইন কী বল…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবির বিশেষ মাইগ্রেশনের সুযোগ শেষ আজ
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রবাসীদের পাসপোর্ট নবায়নে জটিলতা, সরকারকে যে আহবান জানালেন…
  • ২৩ এপ্রিল ২০২৬