সম্পত্তি লিখে নিয়ে বৃদ্ধা মায়ের ভরণপোষণ বন্ধ করে দিল সন্তান

১৬ জুন ২০২০, ১০:৫২ PM

© সংগৃহীত

সম্পত্তি লিখে নিয়ে ৭০ বছরের বৃদ্ধা মায়ের ভরণপোষণ বন্ধ করে দিয়েছে দুই সন্তান। বৃদ্ধা মা তাদের কাছে খাবার চাওয়ায় তার মাথা ফাটিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে সন্তানরা। আজ মঙ্গলবার নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের সেনেরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতিত মায়ের নাম হোসনে আরা।

হোসনে আরা জানান, তার স্বামী মৃত সোনা মিয়া এলাকার প্রভাবশালী মেম্বার ছিলেন। জমিজমার অভাব ছিলো না। স্বামী জীবিতকালে স্ত্রী হোসনে আরার নামে যে সম্পত্তি লিখে দিয়ে গেছেন, তার মূল্য বর্তমানে কোটি টাকা। পৈত্রিক সম্পত্তি পাওয়ার পরও বৃদ্ধার নামে থাকা কোটি টাকার সম্পত্তি ২ সন্তান হাজী মঞ্জু মিয়া (স্থানীয় ৭নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সভাপতি) ও মোফাজ্জল হোসেন জোরপূর্বক লিখে নেয়। সম্প্রতি ছেলেরা মায়ের ভরণপোষণ বন্ধ করে দেয়।

বৃদ্ধা হোসনে বলেন, মঙ্গলবার ছোট ছেলে মোফাজ্জলের কাছে খাবার চাইলে সে আমার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। এক পর্যায়ে আমাকে মেরে মাথা ফাটিয়ে দেয় এবং বাসা থেকে বের করে দেয়।

তিনি অভিযোগ করে বলেন, খাবারের কষ্ট আর অভাবের তাড়নায় আমি স্থানীয় মেম্বারের কাছে ত্রাণ চাইতে গেলে মেম্বার আইয়ুব আলী ছেলেদের ডেকে ত্রাণের তালিকায় আমার নাম দিতে বললেও তারা দেয়নি। এখন আমি বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছি।

তবে অভিযোগের ব্যাপারে বৃদ্ধার ছেলে মোফাজ্জল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

স্থানীয় ৭নং ওয়ার্ড মেম্বার আইয়ুব আলী বলেন, বৃদ্ধা আমার কাছে এসেছিলো ত্রাণের জন্য। তখন তার ছেলেদের ঐ এলাকার ত্রাণ লিষ্টে ওনার নাম দিতে বলেছিলাম। ছেলেরা দেয়নি। তিনি আরও বলেন বৃদ্ধা মা’কে রক্তাক্ত জখম করার বিষয়ে আমার জানা নেই। তবে এটা করে থাকলে খুবই নিন্দনীয় কাজ বলে মনে করি।

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন
  • ২৩ এপ্রিল ২০২৬
ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষায় তোলপাড়, তদন্ত শুরু করল কর্তৃপক্ষ
  • ২৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই স্বপ্নভঙ্গ একঝাঁক তারকার
  • ২৩ এপ্রিল ২০২৬
একটি নারী আসন হারানোর ঝুঁকিতে জামায়াত-এনসিপি জোট, আইন কী বল…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবির বিশেষ মাইগ্রেশনের সুযোগ শেষ আজ
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রবাসীদের পাসপোর্ট নবায়নে জটিলতা, সরকারকে যে আহবান জানালেন…
  • ২৩ এপ্রিল ২০২৬