স্বামীর সামনে থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণ

০৭ জুন ২০২০, ০৩:০৮ PM

© ফাইল ফটো

এক গৃহবধূকে স্বামীর সামনে থেকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের অভিযোগে ওই নারী গতকাল শনিবার বিকালে সাত জনের নামে মামলা করেছেন। এর আগে গত বুধবার রাতে নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন- উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের আব্দুস সাত্তার, মো. সোহালে, আবুল কালাম, রিপন, মাসুম, গিয়াস উদ্দিন, নুর আলম।

ঐ নারীর অভিযোগ সূত্রে জানা যায়, ৩ জুন বিকালে সুবর্ণচরের চরবৈশাখী গ্রাম থেকে জমি কেনার উদ্দেশ্যে কবিরহাটের পূর্ব নবগ্রামে স্বামীসহ এক আত্মীয়ের বাড়িতে যান ওই গৃহবধূ। রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় সমাজ কমিটির সভাপতি আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক আবুল কালামের নেতৃত্বে ৬-৭ জন গৃহবধূর আত্মীয়ের বাড়িতে আসেন। ঘরে ঢুকে এই দম্পতির মধ্যে অবৈধ সম্পর্কের কথা বলে তাদের বিয়ের কাগজপত্র দেখতে চান তারা। কিছু বুঝে উঠার আগে গৃহবধূ ও তার স্বামীকে আটক করে বাড়ির পাশের একটি জায়গায় নিয়ে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় তারা। এ সময় আব্দুস সাত্তার ও আবুল কালাম তাদের ছেড়ে দিতে টাকা দাবি করেন। এসময় তার স্বামীকে পিটিয়ে জখম করে ৫-৬ জন মিলে ধর্ষণ করেন ওই গৃহবধূকে।

মামলার সত্যতা নিশ্চিত করে কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) মো. ফজলুল কাদের জানান, ঘটনার তিন দিন পর সাত জনের নামে গণধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। তবে এ ঘটনায় শনিবার সন্ধ্যা পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি।

কবিরহাট থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। রোববার সকালে ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ জয়, জামায়াত আমির বললেন— ‘ওয়েলডান’
  • ০৪ এপ্রিল ২০২৬
‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’— স্লোগানে ভারতের বিপক্ষে বাংলাদ…
  • ০৪ এপ্রিল ২০২৬
সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রী তারেক …
  • ০৪ এপ্রিল ২০২৬
রাজনীতির ইচ্ছা থাকলে শিক্ষকতা থেকে ইস্তফা দিয়ে আসুন: ডেপুটি…
  • ০৪ এপ্রিল ২০২৬
টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ০৪ এপ্রিল ২০২৬
‘বনলতা এক্সপ্রেস’ নয়, মেয়েকে নিয়ে ইংরেজি সায়েন্স ফিকশন সিনে…
  • ০৪ এপ্রিল ২০২৬