টিভির ডিশ লাইন খুলতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রীর

০৪ জুন ২০২০, ১১:৪৭ AM

© প্রতীকী ছবি

ঝড়ের মধ্যে টিভির ডিশ লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে প্রাণ গেল এক কলেজছাত্রীর। বুধবার দিবাগত রাত ৩টার দিকে কুড়িগ্রামের কাঁঠালবাড়ি ইউনিয়নের প্রসাদকালোয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই ছাত্রীর নাম উপমা বেগম মোনালিসা

স্থানীয় ইউপি সদস্য আলতাফ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ বৃহস্পতিবার (৪ মে) সকালে পারিবারিক কবরস্থানে মোনালিসাকে দাফন করা হয়েছে।

মোনালিসার বাবা মোকছেদ আলী সেখানকার বালাকুড়া মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক। আর মোনালিসা সর্বশেষ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উপজেলায় প্রথম স্থান অধিকার করেন। তিনি কুড়িগ্রাম সরকারি কলেজের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন।

তার পরিবার জানায়, ঘটনার দিন রাত ৩টার দিকে বিদ্যুৎ চমকানো শুরু করলে টিভি থেকে ডিশলাইন খুলতে যান মোনালিসা। এসময় বিদ্যুৎষ্পৃষ্ট হলে তাকে দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close