ফল ‘সি’ গ্রেড, অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা

৩১ মে ২০২০, ০৮:২৬ PM

© প্রতীকী ছবি

চলতি বছরের এসএসসি পরীক্ষায় ‘সি’ গ্রেড পাওয়ায় পিয়ারুল ইসলাম (১৭) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। আজ রবিবার (৩১ মে) দুপুরে ২টার দিকে ঝিনাইদহের মহেশপুরের শাহাবাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পিয়ারুলের বাবার নাম ঝন্টু মন্ডল। সে স্থানীয় খালিশপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

মহেশপুর থানার ওসি তদন্ত রাশেদুল আলম জানান, পিয়ারুল ইসলাম যশোর শিক্ষা বোর্ডের অধীনে খালিশপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল। আজ ফলাফল প্রকাশের পর সে জানতে পারে ‘সি’ গ্রেড (২.৭৮ পেয়ে) কৃতকার্য হয়েছে।

তিনি বলেন, সে কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশ্ববর্তী মেহগনি বাগানের গাছের সাথে তার ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।

অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ জয়, জামায়াত আমির বললেন— ‘ওয়েলডান’
  • ০৪ এপ্রিল ২০২৬
‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’— স্লোগানে ভারতের বিপক্ষে বাংলাদ…
  • ০৪ এপ্রিল ২০২৬
সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রী তারেক …
  • ০৪ এপ্রিল ২০২৬
রাজনীতির ইচ্ছা থাকলে শিক্ষকতা থেকে ইস্তফা দিয়ে আসুন: ডেপুটি…
  • ০৪ এপ্রিল ২০২৬
টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ০৪ এপ্রিল ২০২৬
‘বনলতা এক্সপ্রেস’ নয়, মেয়েকে নিয়ে ইংরেজি সায়েন্স ফিকশন সিনে…
  • ০৪ এপ্রিল ২০২৬