ফেল করে আত্মহত্যা করল স্কুলছাত্রী

৩১ মে ২০২০, ০৭:৪৬ PM

© প্রতীকী ছবি

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে মানছুরা (১৬) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন। আজ রবিবার (৩১ মে) বেলা ১২টার দিকে নিজ ঘরের ধর্নার সাথে ঝুলে সে আত্মহত্যা করে। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের সৌদি প্রবাসী হান্নান মিয়ার মেয়ে তিনি।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন জানান, লতিফপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেয় মানছুরা। আজ রবিবার ফলাফল ঘোষিত ফলাফলে তিনি অকৃতকার্য হন। এসএসসি পরীক্ষার ফল ঘোষণার পরই তিনি খালি ঘরে ধর্ণার সাথে ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতলহাল প্রতিবেদন করে। পরে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

পাকিস্তান বৈঠকের পর ট্রাম্পের নীরবতা কি ‘ভয়াবহ বার্তা’ দিচ্…
  • ১২ এপ্রিল ২০২৬
ভূমিকম্পে কাঁপল দেশের সীমান্ত
  • ১২ এপ্রিল ২০২৬
চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
দুই বছরের জন্য নিষিদ্ধ সেই মাবিয়া
  • ১২ এপ্রিল ২০২৬
চৈত্র সংক্রান্তিতে রাবিতে যুদ্ধবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান ‘…
  • ১২ এপ্রিল ২০২৬
কেউ ভ্যাকসিন না দিলে তাকে আইনের আওতায় আনার পরামর্শ
  • ১২ এপ্রিল ২০২৬
close