এসএসসিতে ফেল, বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা

৩১ মে ২০২০, ০৭:৩৪ PM

© প্রতীকী ছবি

চলতি বছরের এসএসসি পরীক্ষায় ফেল করায় বিষপানে লাইজু আক্তার নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। আজ রবিবার (৩১ মে) ফল প্রকাশের পর লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

জানা যায়, লাইজু আক্তারের পিতার নাম জেল হক। সে পারুলিয়া তফসীল হাইস্কুল এন্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

স্থানীয়রা জানান, রবিবার সকালে এসএসসি পরীক্ষার ফলাফল বের হলে ওই ফলাফলে লাইজু অকৃতকার্য হন। এমন খবর পেয়ে সে বিষপান করে আত্নহত্যার চেষ্টা করেন। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ জয়, জামায়াত আমির বললেন— ‘ওয়েলডান’
  • ০৪ এপ্রিল ২০২৬
‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’— স্লোগানে ভারতের বিপক্ষে বাংলাদ…
  • ০৪ এপ্রিল ২০২৬
সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রী তারেক …
  • ০৪ এপ্রিল ২০২৬
রাজনীতির ইচ্ছা থাকলে শিক্ষকতা থেকে ইস্তফা দিয়ে আসুন: ডেপুটি…
  • ০৪ এপ্রিল ২০২৬
টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ০৪ এপ্রিল ২০২৬
‘বনলতা এক্সপ্রেস’ নয়, মেয়েকে নিয়ে ইংরেজি সায়েন্স ফিকশন সিনে…
  • ০৪ এপ্রিল ২০২৬