মুশফিকের সেই ব্যাটের নিলামে বিডার ‘সানি লিওন’!

১৩ মে ২০২০, ০৫:০৬ PM
মুশফিকের এই ব্যাটটিই নিলামে তোলায় হয়েছে

মুশফিকের এই ব্যাটটিই নিলামে তোলায় হয়েছে © বিবিসি

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং অন্যতম সেরা ক্রিকেটার মুশফিকুর রহিমের ব্যাটের নিলাম স্থগিত হয়েছে কিছু ভুয়া বিডের কারণে। মুশফিকুর রহিম যে ব্যাট দিয়ে দেশের ক্রিকেট ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে, সেই ব্যাটই নিলামে তুলেছেন।

এই নিলামের উদ্দেশ্য কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্ত ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়াদের সাহায্য করা। কিন্তু গতকাল যখন নিলাম চলছিল এর মধ্যে হঠাৎ তা বন্ধ করে দেয়ার ঘোষণা করে কর্তৃপক্ষ। নিলামে ব্যাটের দর ৪০ লাখ টাকা ছাড়িয়ে যাওয়ায় নিলাম স্থগিত করা হয়েছে।

মুশফিকুর রহিমের ম্যানেজার বর্ষণ কবির বলেন, বিডিংটা যাতে ঠিক মতো না হয় এই জন্যে অনেকেই চেষ্টা করছে। মুশফিকুর রহিমের এই ব্যাট নিলামে কিনতে মোট ৫৩টি বিড জমা পড়েছে এবং সর্বোচ্চ যে বিড হয় সেটা ৪১ লাখ টাকা।

মুশফিকুর রহিমের এই ব্যাটের ভিত্তি মূল্য ধরা হয় ৬ লাখ টাকা। দেশে এই প্রথম অনলাইন মাধ্যমে একটা নিলাম করা হয়েছে বলে জানান বর্ষণ কবির। এই নিলামের সাথে বাংলাদেশের একটি অনলাইন মঞ্চ পিকাবু থেকে এই বিডিং পরিচালনা করা হয়েছে।

‘৪০ মিনিটের মধ্যে যখন ২২ লাখ টাকা উঠে গেল, ঠিক তখন আমাদের টনক নড়ে যায়। এরপর আমরা বলে দেই যাতে কেউ ১০ হাজার টাকার ওপরে বিড না করে,’ বলছিলেন বর্ষণ কবির।

তখন তারা দেখতে পান এখানে দুজন বিড করছে যার মধ্যে একজনের নাম ভারতের একজন অভিনেত্রী সানি লিওনের নামে। তাকে বিড করতে দেখা গেছে তখন। মুশফিকুর রহিমের ম্যানেজার বর্ষণ কবির বলেন, এই ঘটনার পর মুশফিকের মন অনেকটা খারাপ হয়ে গেছে।

১০ তারিখ থেকে শুরু হয়েছে মুশফিকের ব্যাটের বিডিং। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাটের ঐতিহাসিক দাম এবং সব কিছু মিলিয়ে এই নিলামের আয়োজকরা এই নিলামকে খোলা রাখার সিদ্ধান্ত নেন যাতে যে কেউ বিড করতে পারে।

তিনি বলেন, ‘অনেকে আগে থেকে ক্রেতা ঠিক করে রাখে। আমরা সেই পথে আগাইনি। তবে এখনও আশাহত হইনি। আমরা উপমহাদেশের অনেক ক্রিকেট সংগ্রাহকের সাথে কথা বলেছি তারা আশ্বস্ত করেছেন যে বিড করবেন নতুন করে।’ মুশফিকের ম্যানেজার জানিয়েছেন, খুব দ্রুত এসব সমস্যা কাটিয়ে আবারো নিলাম শুরু হবে। খবর: বিবিসি বাংলা।

স্পিকারের স্ত্রীর রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল
  • ০৩ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালী থেকেই মুসলিম পতনের শুরু, হরমুজ প্রণালী থেকেই …
  • ০৩ এপ্রিল ২০২৬
একই দিনে জাতীয় বিশ্ববিদ্যালয় ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্ত…
  • ০৩ এপ্রিল ২০২৬
মেয়ে জাইমাকে নিয়ে মুভি দেখতে সিনেমা হলে গেলেন প্রধানমন্ত্রী
  • ০৩ এপ্রিল ২০২৬
জুলাই সনদ নিয়ে কোনো ধরনের অপরাজনীতি সহ্য করা হবে না: চিফ হু…
  • ০৩ এপ্রিল ২০২৬
দেড় মাস না পেরোতেই চাপের মুখে সরকার
  • ০৩ এপ্রিল ২০২৬