বিষ খাইয়ে বানর হত্যার ঘটনায় তদন্ত কমিটি

০৭ মে ২০২০, ০৪:১২ PM

© ফাইল ফটো

মাদারীপুরে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে ১১ বানরকে হত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম এই তদন্ত কমিটি গঠন করেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার নাজীমকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- অতিরিক্তি পুলিশ সুপার বদরুল আলম মোল্লা, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আবু বকর সিদ্দিক ও সহকারী বন সংরক্ষক (ভারপ্রাপ্ত সামাজিক বন কর্মকর্তা) তাপস কুমার সেনগুপ্ত।

প্রসঙ্গত, মঙ্গলবার (০৫ মে) বিকেলে মাদারীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরমুগরিয়ার মধ্যখাগদি এলাকায় খাবার সঙ্গে বিষ মিশিয়ে ১১টি বানর হত্যা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সামাজিক বন বিভাগের কর্মকর্তারা। পরে মৃত বানরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নিয়ে আসা হয় জেলা প্রাণী সম্পদ অফিসে। এ ঘটনায় সদর মডেল থানায় ফৌজদারি এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে আলাদা দুটি মামলা দায়ের করে বন বিভাগ।

মাদারীপুরের জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম জানান, বানর হত্যার ঘটনায় তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি বর্তমানে জীবিত বানরগুলোর নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে তদন্ত কমিটিকে।

মনোনয়ন বাতিল, নিজের সিদ্ধান্ত জানালেন মনিরা শারমিন
  • ২৩ এপ্রিল ২০২৬
যাত্রীবাহী বাসের ভাড়া বাড়ল
  • ২৩ এপ্রিল ২০২৬
এক বছরে ১৪০ জন অপহৃত, আতঙ্কে টেকনাফের মানুষ
  • ২৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের স্কুলে শ্রেণিকক্ষে কমছে ‘স্ক্রিন টাইম’
  • ২৩ এপ্রিল ২০২৬
এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল
  • ২৩ এপ্রিল ২০২৬
স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী
  • ২৩ এপ্রিল ২০২৬