লকডাউনেও বেরিয়েছিলেন ফেরারি নিয়ে, কান ধরে উঠবস করালো পুলিশ

২৬ এপ্রিল ২০২০, ১০:৩৪ PM

© জি২৪ঘন্টা

ভারতের মধ্যপ্রদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। ফলে কড়াভাবে লকডাউন যাতে পালন হয় তার দিকে নজর দিয়েছে প্রশাসন। কিন্তু তাতে কী!

কোটি টাকা ফেরারি নিয়ে রাস্তায় বেড়াতে বেরিয়ে পড়লেন ইন্দোরের এক যুবক। ব্যাস! পড়ে গেলেন পুলিশের নজরে। চোখে পড়তেই হলুদ রঙের ওই ফেরারি গাড়িটিকে আটক করল পুলিশ। চালকের পরনে নীল টি শার্ট, জিন্স, চোখে চশমা কিন্তু মুখে নেই মাস্ক।

বিগড়ে গেল পুলিশের মেজাজ। লাঠি হাতে এগিয়ে এলেন পুলিশকর্মী। ড্রাইভিং সিং থেকে নামতে বললেন ওই যুবককে। তারপরেই প্রকাশ্য রাস্তায় কান ধরে একের পর এক উঠবস করালেন ওই যুবককে।

প্রথম দিকে ওই যুবক, ঠিকঠাক ওঠবস না করলে লাঠি দেখায় পুলিশ। শেষপর্যন্ত ঠিক মতো কান ধরে উঠবস করতে বাধ্য হলেন ওই যুবক। জড়ো হয়ে যায় মিডিয়াও। সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। খবর: জি২৪ঘন্টা।

এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে: শিক্ষামন্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
প্রথম নারী এমপি পাচ্ছে মিরসরাইবাসী 
  • ২১ এপ্রিল ২০২৬
পিএসসি-জেএসসি পরীক্ষা পুনরায় চালুর প্রশ্নে যা বললেন শিক্ষাম…
  • ২১ এপ্রিল ২০২৬
ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্…
  • ২১ এপ্রিল ২০২৬
ছয় শর্তে সংসদ অধিবেশন সশরীরে দেখতে পারবেন শিক্ষার্থীরা
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত জোট থেকে নারী এমপির মনোনয়নপত্র জমা দিয়ে যা বললেন মা…
  • ২১ এপ্রিল ২০২৬