তাহেরপুরে দোকান খোলা রাখায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

১৭ এপ্রিল ২০২০, ১১:২০ AM

© টিডিসি ফটো

করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে চার ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বাগমারা উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রিফাতুল ইসলাম।

রিফাতুল ইসলাম জানান, করোনাভাইরাস রোধে রাজশাহীর নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দোকান ব্যতীত অন্য সব দোকান ও ব্যসায়ীক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। তবে কতিপয় মুনাফা লোভী ব্যবসায়ীরা এ নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রেখে ব্যবসা করছেন। এই অপরাধে চার ব্যবসায়ীকে ৬৭ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬
জীবিকার তাগিদে নদীতে নেমে আর ফেরা হলো না জেলে জসিমের
  • ১২ এপ্রিল ২০২৬
পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী
  • ১২ এপ্রিল ২০২৬