পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করল ১৩ বছরের কিশোর

১৫ এপ্রিল ২০২০, ০৯:৫৫ PM

© ফাইল ফটো

পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই কিশোরকে আদালতের মাধ্যমে যশোর কিশোর শোধনাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) পঞ্চগড় সদর উপজেলার ডুডুমারী এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত কিশোরের নাম মোস্তাভী লায়েক মুনিম (১৩)। অভিযুক্ত কিশোর মুনিমের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার ডুডুমারী এলাকায়। সে ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। অসুস্থ শিশুকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ডাক্তারি পরীক্ষা ও ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার রাতে শিশুর বাবা বাদি হয়ে পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করেন। এজাহারে বলা হয়, মঙ্গলবার বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলছিল। সেখান থেকে তাকে ডেকে নিয়ে খালের পাড়ে ধর্ষণ করে মুনিম। শিশুর চিৎকারে মা ছুটে গেলে মুনিম পালিয়ে যায়।

পঞ্চগড় সদর থানার ওসি আবু আক্কাস আহমদ বলেন,‘শিশুকে ধর্ষণের অভিযোগে মুনিমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কিশোর শোধনাগারে পাঠানো হয়েছে।’

অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ জয়, জামায়াত আমির বললেন— ‘ওয়েলডান’
  • ০৪ এপ্রিল ২০২৬
‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’— স্লোগানে ভারতের বিপক্ষে বাংলাদ…
  • ০৪ এপ্রিল ২০২৬
সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রী তারেক …
  • ০৪ এপ্রিল ২০২৬
রাজনীতির ইচ্ছা থাকলে শিক্ষকতা থেকে ইস্তফা দিয়ে আসুন: ডেপুটি…
  • ০৪ এপ্রিল ২০২৬
টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ০৪ এপ্রিল ২০২৬
‘বনলতা এক্সপ্রেস’ নয়, মেয়েকে নিয়ে ইংরেজি সায়েন্স ফিকশন সিনে…
  • ০৪ এপ্রিল ২০২৬