মহিলা ভাইস চেয়ারম্যানের বাসা থেকে ৬৭ বস্তা ত্রাণের চাল উদ্ধার

১৫ এপ্রিল ২০২০, ০৭:২৭ PM

© ফাইল ফটো

চাঁদপুর সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানার বাসা থেকে দুই টন (৩০ কেজি ওজনের ৬৭ বস্তা) ত্রাণের জন্য বরাদ্দের চাল উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমার নেতৃত্বে চালগুলো উদ্ধার করে উপজেলার গোডাউনে রাখা হয়।

এর আগে মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে চালগুলো চাঁদপুর সিএসডি গোডাউন থেকে মহিলা ভাইস চেয়ারম্যান শহরের ট্রাকরোড এলাকার পালপাড়ার তার নিজ বাসায় এনে রাখেন।

খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশের পরিদর্শক সানজিদ ঘটনাস্থলে আসেন এবং ওই বাসায় ত্রাণের চালের মজুতের বিষয়ে খোঁজখবর নেন।

সরকারি ত্রাণের চাল মহিলা ভাইস চেয়ারম্যান নিজ বাসায় এনে রাখার বিষয়টি বিভিন্ন সূত্রে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি গোয়েন্দা সংস্থা জানতে পারে। এরপর চালগুলো তার বাসা থেকে নিয়ে আসার জন্য নির্দেশ দেওয়া হয়।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলেছি তার তত্ত্বাবধানে চাল ওই বাসা থেকে উদ্ধার করে উপজেলার গোডাউনে রাখার জন্য। যদি গরিবদের দিতে হয় উপজেলা থেকেই দিতে হবে। অসৎ উদ্দেশ্যে বাসায় নিয়ে ত্রাণের চাল রেখেছেন ওই চেয়ারম্যান।

মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা বলেন, জিআর বরাদ্দের চাল ইউনিয়নের গরিবদের মাঝে বিতরণের কথা। ইউনিয়ন পরিষদ এলাকায় যেহেতু চেয়ারম্যানরা বিতরণ করেন, আমি চিন্তা করেছি ইউনিয়নে না দিয়ে আমার বাসার আশপাশের লোকদের দেব। সেই সুবিধার্থে বাসায় এনে রেখেছি।

মনোনয়ন বাতিল, নিজের সিদ্ধান্ত জানালেন মনিরা শারমিন
  • ২৩ এপ্রিল ২০২৬
যাত্রীবাহী বাসের ভাড়া বাড়ল
  • ২৩ এপ্রিল ২০২৬
এক বছরে ১৪০ জন অপহৃত, আতঙ্কে টেকনাফের মানুষ
  • ২৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের স্কুলে শ্রেণিকক্ষে কমছে ‘স্ক্রিন টাইম’
  • ২৩ এপ্রিল ২০২৬
এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল
  • ২৩ এপ্রিল ২০২৬
স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী
  • ২৩ এপ্রিল ২০২৬