২৫ মেট্রিক টন চালসহ আওয়ামী লীগ নেতা আটক

১২ এপ্রিল ২০২০, ১১:৪৮ AM

© সংগৃহীত

সরকারি প্রকল্পের প্রায় সাড়ে ২৫ মেট্রিক টন চালসহ জয়পুরহাটে এক  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে আটক করা হয়েছে। শনিবার রাতে জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজারের একটি গুদাম থেকে চাল উদ্ধার এবং তাকে আটক করে র‌্যাব।

আট আওয়ামী লীগ নেতা আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আল ইসরাইল জুবেল। তিনি গোপীনাথপুর গ্রামের মৃত নছির আহম্মেদের ছেলে।

চালসহ তাকে আটকের বিষয় গণমাধ্যমকে নিশ্চিত করেন জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গোপীনাথপুর বাজারে অভিযান চালানো হয়। এ সময় গোপীনাথপুর আল ইসরাইল জুবেলের গুদাম থেকে সরকারি বিভিন্ন প্রকল্পের ২৫ দশমিক ৪৮০ মেট্রিক টন চাল উদ্ধারসহ তাকে আটক করা হয়।

তার বিরুদ্ধে আক্কেলপুর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

মনোনয়ন বাতিল, নিজের সিদ্ধান্ত জানালেন মনিরা শারমিন
  • ২৩ এপ্রিল ২০২৬
যাত্রীবাহী বাসের ভাড়া বাড়ল
  • ২৩ এপ্রিল ২০২৬
এক বছরে ১৪০ জন অপহৃত, আতঙ্কে টেকনাফের মানুষ
  • ২৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের স্কুলে শ্রেণিকক্ষে কমছে ‘স্ক্রিন টাইম’
  • ২৩ এপ্রিল ২০২৬
এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল
  • ২৩ এপ্রিল ২০২৬
স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী
  • ২৩ এপ্রিল ২০২৬