দেয়াল টপকে পালালেন করোনা রোগীর ভাই, মাইকিং করে খুঁজছে পুলিশ

১০ এপ্রিল ২০২০, ০৮:২৮ AM

© সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ এলাকার একটি বাড়ি থেকে দেয়াল টপকে পালিয়েছেন করোনা আক্রান্ত রোগীর ভাই। বৃহস্পতিবার সন্ধ্যার পর এই ঘটনা ঘটে। পলাতক ব্যক্তিকে মাইকিং করে খুঁজছে পুলিশ। আশপাশের বিভিন্ন সড়কে খোঁজ করেও রাত ১২টা ৪৫ মিনিট পর্যন্ত কোনও সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে ধানমন্ডি থানার এডিসি বলেন, হাজারীবাগ থানা এলাকায় লকডাউন করা একটি বাড়ি থেকে করোনায় আক্রান্তের ভাই দেয়াল টপকে পালিয়েছে। আর পুলিশ তাকে খুঁজতে মাইকসহ রাস্তায় ঘুরছে।

তিনি আরও বলেন, করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি দুটি বাড়ি লকডাউন রয়েছে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে আক্রান্ত ব্যক্তির ভাই দেয়াল টপকে বেরিয়ে গেছেন। তাকে খুঁজতে আমরা মাইকিং করছি। কিন্তু এখনও পাওয়া যায়নি। রাস্তায় টহল পুলিশও গাড়ি নিয়ে খুঁজছে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আইইডিসিআর এর নির্দেশনা অনুযায়ী দুটি বাড়ি লকডাউন করা হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

জনবল নিয়োগ দেবে আড়ং, আবেদন শেষ ২৮ এপ্রিল
  • ২৩ এপ্রিল ২০২৬
এবার রাস্তায় নামছেন প্রাথমিকে চূড়ান্ত সুপারিশ পাওয়া ১৪ হাজা…
  • ২৩ এপ্রিল ২০২৬
আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার ২০২৬ প্রি-ইভেন্ট সেশন অনুষ্…
  • ২৩ এপ্রিল ২০২৬
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজ নেতাদের নিয়ে ঢাবিতে বৈঠকে …
  • ২৩ এপ্রিল ২০২৬
মনোনয়ন বাতিল, নিজের সিদ্ধান্ত জানালেন মনিরা শারমিন
  • ২৩ এপ্রিল ২০২৬
যাত্রীবাহী বাসের ভাড়া বাড়ল
  • ২৩ এপ্রিল ২০২৬