ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

০৫ এপ্রিল ২০২০, ০৬:৫০ PM

© টিডিসি ফটো

দিনাজপুরে এক ইজিবাইকচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের বনতাড়া-জপেয়া আদিবাসীপাড়ায়। আজ রবিবার সকালে এলাকাবাসী ওই ইজিবাইক চালকের লাশ দেখতে পায়।

নিহত ইজিবাইকচালকের নাম শহিদুল ইসলাম (৩০)। তিনি দিনাজপুর শহরের মেডিকেল মোড় সংলগ্ন এলাকায় থাকতেন। শনিবার রাতে তিনি বাড়ি ফেরেননি। রবিবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।

দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক বজলুর রশিদ জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ গিয়ে শহিদুলের লাশ উদ্ধার করে। লাশের শরীরে ধারালো অস্ত্রদ্বারা আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ঘটনায় দিনাজপুর কোতয়ালী থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশের উচ্চশিক্ষা: সংকট ও সম্ভাবনা
  • ১২ এপ্রিল ২০২৬
ফের ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প
  • ১২ এপ্রিল ২০২৬
কঠোর প্রধানমন্ত্রী, এমপি-মন্ত্রীদের কর্মকাণ্ডে গোয়েন্দা নজর…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতারণা ও অর্থ জালিয়াতির অভিযোগ অ্যালায়েন্স কনসালটেন্সির…
  • ১২ এপ্রিল ২০২৬
‘বাংলার মাটিতে জুলাই বিক্রি হবে না’ বক্তব্যের পর রাশেদ প্রধ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাঁদা না দিলে ফ্যাক্টরি-মাদ্রাসা বন্ধের হুমকি, বহিষ্কার হলে…
  • ১২ এপ্রিল ২০২৬