আদালতে জামিন পেলেন সংগীতশিল্পী মিলা

১১ মার্চ ২০২০, ০১:২৬ PM

© সংগৃহীত

প্রতারণার অভিযোগে করা মামলায় জা‌মিন পেয়েছেন সংগীতশিল্পী তাশবিহা বিনতে শহীদ ওরফে মিলা। তার বাবা শহীদুল ইসলামও জা‌মিন পেয়েছেন। বিয়ের তথ্য গোপন করার অভিযোগে তার সাবেক স্বামী মামলাটি দায়ের করেন। 

আজ বুধবার (১১ মা‌র্চ) ঢাকার অ‌তি‌রিক্ত মেট্রোপলিটনের ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নূর তার জামির মঞ্জুর করেন। এর আগে আদালতে আত্মসমর্পণ করে মিলা ও তারা বাবা জা‌মিন আবেদন করেন। শুনা‌নি শেষে বিচারক জা‌মিন মঞ্জুর করেন।

গত বছর ৩ সেপ্টেম্বর মিলার সাবেক স্বামী এস এম পারভেজ সানজারী মামলাটি করেন। বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগ তদন্তে আদালত পল্লবী থানাকে নির্দেশ দেন। থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম তদন্তের পর আদালতে প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদন আমলে নিয়ে গত ৬ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম দুজনের হা‌জির হতে সমন জা‌রি করেন। এর পরিপ্রেক্ষিতেই বুধবার আদালতে আত্মসমর্পণ করে তারা জা‌মিন পান। মিলার আইনজীবী অ্যাডভোকেট এমএইচ তানভীর এ তথ্য জানিয়েছেন।

বাদীর অভিযোগ, ২০১৭ সালের ১২ মে মিলাকে বিয়ে করেন করেন। বিয়ের পর বুঝতে পারেন, মিলা বদমেজাজী, অহংকারী, নেশাগ্রস্ত ও অনৈতিক চরিত্রের অধিকারী। এতে তাদের দাম্পত্যকলহ শুরু হয়। সেই সুযোগে  ওই বছরের ৫ অক্টোবর যৌতুক আইনে বাদীর বিরুদ্ধে মিথ্যা মামলা করেন।

অভিযোগে আরও বলা হয়, মিলা ২০০২ সালের ৩১ জুলাই অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এ কে এম নুরুল হুদার ছেলে আবির আহম্মেদকে বিয়ে করেছিলেন। মিলা ও তার বাবা বিয়ের তথ্য গোপন করে তার সঙ্গে প্রতারণা করেছেন।

আনুষ্ঠানিক সভা ছাড়াই জাকসুর সেমিনার আয়োজন, অভিযোগ ভিপি জিতুর
  • ০৮ এপ্রিল ২০২৬
তেলের জন্য অপেক্ষমাণ বাইকারদের পানি-স্যালাইন দিল ছাত্রদল
  • ০৮ এপ্রিল ২০২৬
ভোজ্যতেল মজুতদারির বিরুদ্ধে আইনি ব্যবস্থাসহ পাঁচ দাবি ক্যাব…
  • ০৮ এপ্রিল ২০২৬
গ্রামীণ সড়কে ছয় হাজার গাছের মধ্যে টিকে আছে আড়াই হাজার
  • ০৮ এপ্রিল ২০২৬
কোন কোন শর্তে যুদ্ধবিরতিতে রাজি হলো যুক্তরাষ্ট্র ও ইরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষা খাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে পরিকল্পনা বাস্তবায়ন হচ…
  • ০৮ এপ্রিল ২০২৬
close