ঘরে ঢুকে স্কৃলছাত্রীকে গলাকেটে হত্যা

০৫ মার্চ ২০২০, ০৯:০২ AM

© প্রতিকী ছবি

ঠাকুরগাঁও সদর উপজেলায় এক স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘরে ঢুকে শ্রাবণী নামে ওই ছাত্রীকে হত্যা করা হয়। বুধবার সন্ধ্যায় ঠাকুরগাঁও-রুহিয়া সড়কের আকচা পল্টন এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শ্রাবণী রানী শহরের সিএম আইয়ুবী বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। সদর উপজেলার আকচা ইউপির আশ্রমপাড়া গ্রামের ভবেশ রায়ের মেয়ে।

শ্রাবণীর স্কুলের প্রধান শিক্ষক দীপেন ঝাঁ বলেন, বধুবার সে স্কুলে গিয়েছিল কিনা হাজিরা বহি না দেখে বলা যাবে না। পুলিশ ঘটনাস্থল থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মণ জানান, ঘটনার সময় শ্রাবণীর বাবা ভবেশ ও মা সুমিত্রা রানী বাড়িতে ছিল না। দাদা-দাদি বাড়িতে থাকলেও তারা দৃষ্টি প্রতিবন্ধী ও চলৎশক্তিহীন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে স্কুলছাত্রীর গলা কাটে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যায় সে।’

তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা পরিবারটির চেনা-জানা। তাদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। তবে কি কারণে হত্যাকাণ্ড ঘটেছে; তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ ও স্থানীয় স্থানীয়রা।’

এনসিপি বরাবরই তাদের সঙ্গে যোগ দিতে বলছে, গুঞ্জন নিয়ে খোলামে…
  • ১৮ এপ্রিল ২০২৬
বুটেক্সে থিসিস ও ইন্টার্নে নগণ্য বাজেট: ভোগান্তিতে শিক্ষার্…
  • ১৮ এপ্রিল ২০২৬
চবিতে সময় টিভির ক্যাম্পাস প্রতিনিধিসহ ৩ শিক্ষার্থীকে স্থানী…
  • ১৮ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ মিছিল
  • ১৮ এপ্রিল ২০২৬
গলায় পিস্তল ঠেকিয়ে আবিদ-সুমিতের হুঙ্কার, ‘চুপ থাক, নইলে গুল…
  • ১৮ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা এলেও সীমিত জাহাজের চলাচল
  • ১৮ এপ্রিল ২০২৬