১৩ ছাত্রীকে যৌন হয়রানি করায় রাবি শিক্ষকের বিরুদ্ধে মামলা

০১ মার্চ ২০২০, ০৮:৩৪ AM

© সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের ১৩ জন শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ ওঠা সেই শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ ওসি সিরাজুম মনির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, যৌন হরানির শিকার এক শিক্ষার্থী শুক্রবার সকালে চারুকলা অনুষদভুক্ত গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক আমিরুল মোমেনীন চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৮।

এর আগে গত বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি নিপীড়ন নিরোধ সেলে ভুক্তোভোগীরা লিখিত অভিযোগপত্র জমা দেন ১২ ছাত্রী ও ১ ছাত্র।

সেলের সদস্য সচীব ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. লায়লা আরজুমান বানু বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী ওই ছাত্রীরা অভিযোগপত্রে উল্লেখ করেছেন, ‘বিভাগের শিক্ষক অধ্যাপক আমিরুল মোমেনীন চৌধুরী দ্বারা বিভিন্নভাবে যৌন হয়রানি ও মানুষিকভাবে উত্ত্যক্তের শিকার হই। যার কারণে আমরা মানসিকভাবে অনেক বিপর্যস্ত হয়ে পড়েছি। পড়াশুনা এবং অন্য কোনো কাজেই মনযোগ দিতে পারছি না।’

অভিযোগপত্রে ওই শিক্ষকের বিরুদ্ধে ভুক্তভোগী ছাত্রীরা আরও উল্লেখ করেন, ‘কারণে অকারণে স্যার আমাদেরকে বিভিন্ন কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করে। অফিসে ডেকে বসিয়ে রাখেন। ফ্রি মাইন্ডের কথা বলে নানা রকম ইঙ্গিতপূর্ণ ও অশালীন কথাবার্তা বলেন। অনেকসময় সবার সামনে গায়ে হাত দেন। অন্য নারী শিক্ষকদের ব্যক্তিগত বিষয় নিয়ে অশালীন মন্তব্য করেন।’

অভিযুক্ত অধ্যাপক আমিরুল মোমেনীন চৌধুরীর বক্তব্য জানতে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এনসিপি বরাবরই তাদের সঙ্গে যোগ দিতে বলছে, গুঞ্জন নিয়ে খোলামে…
  • ১৮ এপ্রিল ২০২৬
বুটেক্সে থিসিস ও ইন্টার্নে নগণ্য বাজেট: ভোগান্তিতে শিক্ষার্…
  • ১৮ এপ্রিল ২০২৬
চবিতে সময় টিভির ক্যাম্পাস প্রতিনিধিসহ ৩ শিক্ষার্থীকে স্থানী…
  • ১৮ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ মিছিল
  • ১৮ এপ্রিল ২০২৬
গলায় পিস্তল ঠেকিয়ে আবিদ-সুমিতের হুঙ্কার, ‘চুপ থাক, নইলে গুল…
  • ১৮ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা এলেও সীমিত জাহাজের চলাচল
  • ১৮ এপ্রিল ২০২৬