গাড়ির ধাক্কায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আহত

২৩ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৫ AM

© সংগৃহীত

সাইকেল চালিয়ে স্কুলে যাওয়ার পথে গাড়ির ধাক্কায় তৃতীয় শ্রেণির এক ছাত্র গুরুতর আহত হয়েছে। মুমূর্ষু অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাঙ্গুনিয়া মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত মো. শাহেদ (১৫) রাঙ্গুনিয়ার জঙ্গলকুমড়া বরঘোনা এলাকার মো. হানিফের ছেলে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, অজ্ঞাত গাড়ির ধাক্কায় ওই ছাত্র গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে ভর্তি হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

 

‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬
জীবিকার তাগিদে নদীতে নেমে আর ফেরা হলো না জেলে জসিমের
  • ১২ এপ্রিল ২০২৬