সন্ত্রাসীদের ব্রাশফায়ারে আওয়ামী লীগ নেতা নিহত

২২ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৭ PM

© সংগৃহীত

বান্দরবান সদর উপজেলার জামছড়ি বাজারে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি। এ হামলায় আহত হয়েছেন আরো পাঁচজন। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করলেও কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হচ্ছে না।

নিহত আওয়ামী লীগ সভাপতির নাম বাচনু (৬০)। আহতরা হলেন- মংক্য চিং (২৫), ক্য প্রু মং (৪০), আদাসে (৩২), লা মং সিং (৩৫), সাবেক মেম্বার উ চ থোয়া (৬০)। তারা সবাই একই এলাকার বাসিন্দা।

তিন বছর আগে একই গ্রামে হামলা চালিয়ে সন্ত্রাসীরা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মংপু মারমাকে অপহরণ করে নিয়ে যায়। এখনও তার কোনো সন্ধান মেলেনি।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সন্ধ্যায় বিভিন্ন জায়গা থেকে এসে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন তারা। এ সময় অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপের কয়েকটি দল এসে তাদের ওপর এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়।

এদিকে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, কারা এ ঘটনার সঙ্গে জড়িত আমরা তদন্ত করে দেখছি।

জুলাই গণঅভ্যূত্থান ‍নিয়ে বার্তা দিলেন মাহফুজ আলম
  • ০২ এপ্রিল ২০২৬
নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬