শিক্ষকের ঘুষিতে ছাত্রী অসুস্থ, তদন্ত কমিটি

১৬ ফেব্রুয়ারি ২০২০, ০২:১৫ PM

© টিডিসি ফটো

বাগেরহাটে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ঘুষি দেওয়ায় শিক্ষকের বিরুদ্ধে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভুক্তভোগী ওই ছাত্রীর নাম মীম খাতুন (১০)। রোববার সকালে বাগেরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পূরবী রানী দাস এই তদন্ত কমিটি গঠন করেন।

আগামী তিন কার্যদিবসের মধ্যে এই কমিটিকে তদন্ত রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ মোস্তাকিন বিল্লাহ ও বিকাশ চন্দ্র দাস।

এ বিষয়ে বাগেরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পূরবী রানী দাস বলেন, কোন শিক্ষার্থীকে শারীরিক বা মানসিক আঘাত প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে।

ওই শিক্ষার্থীর বাবা শেখ ওলিয়ার রহমান অভিযোগ করেন, গত মঙ্গলবার তার মেয়ে বিদ্যালয়ে গিয়ে পড়া না পারায় মাঝিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সামছুল হাদি তার বুকে সজোরে ঘুষি মারে। এদিন রাতে সে অসুস্থ হয়ে বমি করতে থাকে। এসময় মীম শিক্ষকের ঘুষি মারার বিষয়টি অভিভাবকদের জানায়। পরে তাকে বাগেরহাট শহরের একজন চিকিৎসকের কাছে নিয়ে চিকিৎসা দেয়া হয়। শনিবার আবার অসুস্থ হয়ে বমি করতে লাগলে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে আসা হয়। গত ৫ দিনে দুই দফায় চিকিৎসা নিয়েও তার বমি বন্ধ হয়নি।

শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন মীমের বাবা।

হাম-পক্সে বেশি ভুগছে শিশুরা, এই সময়ে তাদেরকে কী কী খাওয়াতে …
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের ট্রেড এনভয় প্রতিনিধিদের …
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা, তেলের দাম নামল ব্যারেলপ্রতি ১০০…
  • ০৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুই
  • ০৮ এপ্রিল ২০২৬
বাদ পড়া এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর
  • ০৮ এপ্রিল ২০২৬
‘নিষ্ক্রিয়’ স্ক্রিন টাইমে ডিমেনশিয়ার ঝুঁকি, মস্তিষ্ক সক্রিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
close