ছাত্রের দাঁত ভেঙে দেয়ায় শিক্ষক আটক

০৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৫ AM

© সংগৃহীত

টাঙ্গাইলের গোপালপুরে বেত্রাঘাতে ছাত্রের দু’টি দাঁত ভেঙে দেওয়ার অভিযোগে জহুরুল ইসলাম জাবের নামে এক স্কুল শিক্ষককে আটক করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে হেমনগর শশীমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শকের দায়িত্ব শেষে বের হলে হেমনগর ফাঁড়ির পুলিশ তাকে আটক করে।

জানা যায়, বিদ্যুত ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়তো। এক মাসের বকেয়া পাঁচশ টাকা পরিশোধ করতে না পারায় আগে থেকেই ক্ষিপ্ত ছিলেন ওই শিক্ষক। গত শনিবার উদ্দেশ্যমূলকভাবে তাকে নির্মমভাবে বেত্রাঘাত করা হয়। এসময় তার সামনের দুটি দাঁত ভেঙে যায়। এ ঘটনায় সোমবার সকালে বিদ্যুতের বাবা জামাল উদ্দীন বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করে।

অভিযুক্ত জহুরুল ইসলাম উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আহত বিদ্যুত ওই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও স্থানীয় এলাকার জামাল উদ্দীনের ছেলে। আহত বিদ্যুত বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।’

বাস্তবমুখী সফটওয়্যার তৈরি করলে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হ…
  • ১২ এপ্রিল ২০২৬
হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৮ এপ্রিল পর্যন্ত
  • ১২ এপ্রিল ২০২৬
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২ শতাংশ
  • ১২ এপ্রিল ২০২৬
রাতের অন্ধকারে আক্রমণ করেছে হাম, আমরা অ্যারেস্ট করতে সক্ষম …
  • ১২ এপ্রিল ২০২৬