© সংগৃহীত
সারাদেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি বোর্ডের আওতায় এই পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ শিক্ষার্থী। এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র প্রতারণা ও গুজব সৃষ্টির অভিযোগে ঢাকা ও ঢাকার বাইরে থেকে ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলো- গাজিপুরের বোর্ড বাজার থেকে মো. আবু বকর সিদ্দিক (২৬), খুলনা থেকে সাইমন ইসলাম (২০) ও শাকিল মাহমুদ (২০) এবং রাজধানীর রামপুরা থেকে আল মাহমুদ (১৮)।
সোমবার র্যাব সদর দফতরের সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মিজানুর রহমান ভূইয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে রাজধানীর রামপুরা থেকে ১ জন, গাজীপুর থেকে ১ জন ও খুলনা থেকে ২ জনকে গ্রেফতার করা হয়।