এসএসসির ভুয়া প্রশ্নপত্র ফাঁস, যুবক গ্রেফতার

০৩ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৮ AM

© সংগৃহীত

এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শেরপুরে মোশাররফ হোসেন শাওন (১৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। রোববার (২ জানুয়ারি) সন্ধ্যায় র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্প সিপিসি-১ তাকে গ্রেফতার করে। র‌্যাব-১৪ এর অধিনায়ক তোফায়েল আহমেদ মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

শেরপুর শহরের চাপাতলী বড় মসজিদ মোড় এলাকা থেকে শাওনকে গ্রেফতার করে। তিনি শহরের চাপাতলী এলাকার আতাউর রহমানের ছেলে। এ ঘটনায় শাওনের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাইবার অপরাধী একটি চক্র এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর টাউনের চাপাতলী এলাকায় অভিযান চালিয়ে শাওনকে গ্রেফতার ও তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করে র‌্যাবের একটি দল।

পরে তাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুয়া প্রশ্নপত্র তৈরি ও টাকার বিনিময়ে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়ার বিষয়টি স্বীকার করেন তিনি।

অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ জয়, জামায়াত আমির বললেন— ‘ওয়েলডান’
  • ০৪ এপ্রিল ২০২৬
‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’— স্লোগানে ভারতের বিপক্ষে বাংলাদ…
  • ০৪ এপ্রিল ২০২৬
সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রী তারেক …
  • ০৪ এপ্রিল ২০২৬
রাজনীতির ইচ্ছা থাকলে শিক্ষকতা থেকে ইস্তফা দিয়ে আসুন: ডেপুটি…
  • ০৪ এপ্রিল ২০২৬
টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ০৪ এপ্রিল ২০২৬
‘বনলতা এক্সপ্রেস’ নয়, মেয়েকে নিয়ে ইংরেজি সায়েন্স ফিকশন সিনে…
  • ০৪ এপ্রিল ২০২৬