এসএসসি পরীক্ষার্থীকে গুলি করে হত্যা, বিচার দাবি শিক্ষার্থীদের

০২ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৩৭ PM
শিক্ষার্থীদের প্রতিবাদী মানববন্ধন

শিক্ষার্থীদের প্রতিবাদী মানববন্ধন © সংগৃহীত

গোপালগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে গুলি করে হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আজ রবিবার (০২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার বলাকইড় আজাহার উদ্দিন রাবেয়া সরোয়ার উচ্চবিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রায় এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হত্যাকারীর ফাঁসির দাবিতে ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন।

নিহত রনি বনগ্রাম মধ্যপাড়া গ্রামের আনোয়ার হাওলাদারের ছেলে। স্থানীয় বলাকইড় আজাহার উদ্দিন রাবেয়া সরোয়ার উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ছিল সে। সোমবার থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় বসার কথা ছিল তার।

এদিকে হত্যার ঘটনায় শনিবার রাতে ২৫ জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় হত্যা মামলা হয়েছে। তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, মামলায় ২৫ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বনগ্রাম পূর্বপাড়া এলাকায় সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আজিজুল শেখের সমর্থকদের সঙ্গে আরেক সাবেক ইউপি সদস্য আজিজুল মিয়ার সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় গুলিতে এসএসসি পরীক্ষার্থী রনি নিহত হয়।

অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ জয়, জামায়াত আমির বললেন— ‘ওয়েলডান’
  • ০৪ এপ্রিল ২০২৬
‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’— স্লোগানে ভারতের বিপক্ষে বাংলাদ…
  • ০৪ এপ্রিল ২০২৬
সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রী তারেক …
  • ০৪ এপ্রিল ২০২৬
রাজনীতির ইচ্ছা থাকলে শিক্ষকতা থেকে ইস্তফা দিয়ে আসুন: ডেপুটি…
  • ০৪ এপ্রিল ২০২৬
টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ০৪ এপ্রিল ২০২৬
‘বনলতা এক্সপ্রেস’ নয়, মেয়েকে নিয়ে ইংরেজি সায়েন্স ফিকশন সিনে…
  • ০৪ এপ্রিল ২০২৬