আড়ংয়ের ট্রায়াল রুমে তরুণীর ভিডিও ধারণ, অনৈতিক প্রস্তাব

২৭ জানুয়ারি ২০২০, ১০:০৯ PM
অভিযুক্ত সিরাজুল ইসলাম সজীব

অভিযুক্ত সিরাজুল ইসলাম সজীব © সংগৃহীত

রাজধানীতে আড়ংয়ের একটি আউটলেটের ট্রায়াল রুমে গোপনে একাধিক তরুণীর ভিডিও ধারণ করা হয়েছে। পরে এক তরুণীর কাছে তার ভিডিওটি পাঠিয়ে অনৈতিক প্রস্তাব দেওয়া হয়। এর পর ওই তরুণী থানায় অভিযোগ করলে সংশ্লিষ্ট যুবককে গ্রেফতার করে ঘটনার সত্যতা পেয়েছে পুলিশ।

রাজধানীর বনানীর আড়ংয়ের আউটলেটে ওই ঘটনা ঘটিয়েছে সিরাজুল ইসলাম সজীব নামের এক যুবক। অভিযুক্ত সজিব এবং ওই তরুণীরা বনানীর আউটলেটেই কাজ কাজ করতেন। গত ১৬ জানুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন ওই তরুণী।

মামলার এজহার সূত্রে জানা গেছে গত ১১ জানুয়ারি রাতে বনানী আড়ংয়ের সাবেক সহকর্মী সিরাজুল ইসলাম সজীব তার ফেসবুক ম্যাসেঞ্জারে একটি ভিডিও পাঠায়। তিনি ভিডিওটি খুলে দেখেন যে, বনানী আড়ংয়ের আউটলেটের ট্রায়াল রুমে তার পোশাক পরিবর্তন করার দৃশ্য। পরে একই রাতে সজীব তাকে ভিডিও কলে এসে শরীর দেখাতে বলে এবং এর পরের দিন তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চাপ দেয়। পরে তিনি এসব বিষয়ে রাজি না হলে তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় সজীব।

পরে তরুণীর করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে ঘটনার সত্যতা পায়। মামলার তদন্তে পুলিশ একই আউটলেটের ট্রায়াল রুমে সজীবের করা এমন আরও অনেক গোপন ভিডিও এর সন্ধান পায়।

এ বিষয়ে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটের সহকারী পুলিশ কমিশনার ধ্রুব জ্যোতির্ময় গোপ বলেন, পুলিশ সজীবকে ২৫ জানুয়ারি গ্রেফতার করে। সজীবের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

হরমুজ প্রণালি খুলে দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
  • ১৭ এপ্রিল ২০২৬
গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • ১৭ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
‘হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত’, যুদ্ধবিরতি চলবে কতদিন—জা…
  • ১৭ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা ইরানের
  • ১৭ এপ্রিল ২০২৬