শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডে দু’জনের ফাঁসি

২৭ জানুয়ারি ২০২০, ০৪:৪২ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © ফাইল ফটো

রাজশাহীতে এক শিশুকে পালাক্রমে ধর্ষণের পর হত্যার দায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মনসুর আলম এ আদেশ দেন।

দণ্ডিত আসামিরা হলেন রাজশাহী নগরের শাহমখদুম থানার পাকুড়িয়া উত্তরপাড়া মহল্লার সাইদুর ওরফে জ্যাক (৪২) এবং একই এলাকার মো. রানা (৩০)। মৃত্যুদণ্ডের পাশাপাশি দুই আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৩ আগস্ট শাহমখদুম থানার মাঝিপাড়া মহল্লার স্বপ্না খাতুন বেলি (১০) নামের এক শিশুকে পালাক্রমে ধর্ষণ করেন আসামিরা। পরে শিশুটিকে গলা টিপে হত্যার পর লাশ পরিত্যক্ত একটি কবরস্থানে ফেলে রাখেন। এ ঘটনায় স্বপ্নার বাবা সিদ্দিক আলী বাদী হয়ে থানায় মামলা করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এর রায় ঘোষণা করলেন।

এই মামলায় বাদীর পক্ষে মামলা পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী আইনজীবী দিল সেতারা। রাষ্ট্রপক্ষে ছিলেন আইনজীবী মোজাফফর হোসেন। আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী রইসুল ইসলাম ও আবু বাক্কার।

অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ জয়, জামায়াত আমির বললেন— ‘ওয়েলডান’
  • ০৪ এপ্রিল ২০২৬
‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’— স্লোগানে ভারতের বিপক্ষে বাংলাদ…
  • ০৪ এপ্রিল ২০২৬
সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রী তারেক …
  • ০৪ এপ্রিল ২০২৬
রাজনীতির ইচ্ছা থাকলে শিক্ষকতা থেকে ইস্তফা দিয়ে আসুন: ডেপুটি…
  • ০৪ এপ্রিল ২০২৬
টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ০৪ এপ্রিল ২০২৬
‘বনলতা এক্সপ্রেস’ নয়, মেয়েকে নিয়ে ইংরেজি সায়েন্স ফিকশন সিনে…
  • ০৪ এপ্রিল ২০২৬