পিকনিকে যেতে না দেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

২৫ জানুয়ারি ২০২০, ০৯:০৯ AM

© সংগৃহীত

সহপাঠিদের সঙ্গে পিকনিকে যেতে না দেয়ায় অভিমান করে আত্মহত্যা করেছে এক স্কুল শিক্ষার্থী। শুক্রবার সকালে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে স্কুলশিক্ষার্থী মাইশা আলম (১৪) ওই শিক্ষার্থী। নগরীর কোতোয়ালী থানাধীন দেওয়ান বাজার রুমাঘাটা এলাকার নিজ বাসা থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

মাইশা নগরীর বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় (বাওয়া স্কুল) দিবা শাখার দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী। সে সাতকানিয়ার সমাদরপাড়া এলাকার নুরুল আলমের মেয়ে। মাইশার পরিবার বর্তমানে দেওয়ান বাজার রুমাঘাটা এলাকায় বসবাস করে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বাংলাদেশ মহিলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক বনভোজন আগামী ১ ফেব্রুয়ারি। এতে যাওয়ার জন্য বৃহস্পতিবার রাতে মায়ের সম্মতি চায় মাইশা। কিন্তু তাতে পরিবারের কেউ রাজি হয়নি। রাতে সবাই ঘুমিয়ে পড়লে মাইশা পরিবারের সদস্যদের অগোচরে বাসার ড্রইং রুমের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ মহসীন জানান, ‘এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে’।

মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence