স্ত্রীকে নির্যাতন করে চুল কেটে দিল স্বামী ও শ্বশুর-শাশুড়ি

২৪ জানুয়ারি ২০২০, ০১:৪৩ PM

© টিডিসি ফটো

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের সুলতানপুর গ্রামের খাদিজা খাতুন (২৫) নামে এক গৃহবধূর চুল কেটে দিয়েছেন তার স্বামী ও শ্বশুর-শাশুড়ি। বৃহস্পতিবার গভীর রাতে ওই গৃহবধূর হাত-পা ও মুখ বেঁধে তার চুল কেটে দেয়া হয়। খাদিজা ওই গ্রামের শাহেদ ফকিরের স্ত্রী।

জানা যায়, বিবাহিত জীবনের সে দুই সন্তানের জননী। স্বামী সাহেব একজন নেশাসক্ত যুবক এবং পরনারীতে আসক্ত।

পারিবারিক অভাব-অনটন নিয়ে মাদকাসক্ত স্বামী শাহেদের সাথে প্রায়ই ঝগড়া হয় দুই সন্তানের জননী খাদিজা খাতুনের। এর এক পর্যায়ে বৃহস্পতিবার সন্ধ্যায় খাদিজাকে স্বামী শাহেদ, শ্বশুর মালেক ফকির ও শাশুড়ি শাহিদা খাতুন প্রচণ্ড মারধর করে। এর জের ধরে রাত তিনটার দিকে খাদিজার শোবার ঘরে ঢুকে তার স্বামী ও শ্বশুর-শাশুড়ি হাত-পা ও মুখ গামছা দিয়ে বেঁধে ফেলে। এসময় তারা খাদিজাকে প্রচণ্ড মারধর করে এবং কাঁচি দিয়ে চুল কেটে দেয়। পরে এ ঘটনা কারো কাছে প্রকাশ করবেনা শর্তে খাদিজাকে ছেড়ে দেয় তার স্বামী ও শ্বশুর-শাশুড়ি। ভোরে সুযোগ বুঝে খাদিজা বাড়ি থেকে পালিয়ে পাশেই তার মামা আবুল কালামের বাড়িতে আশ্রয় নেয়। শুক্রবার সকাল ১১ টার দিকে খাদিজা তার মামাকে সাথে নিয়ে ভাঙ্গুড়া থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন।

ভাঙ্গুড়া থানার ওসি মাসুদ রানা অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে জানান, আসামিদের ধরতে পুলিশ এরই মধ্যে অভিযান শুরু করেছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তরা আটক হবে।

হাম-পক্সে বেশি ভুগছে শিশুরা, এই সময়ে তাদেরকে কী কী খাওয়াতে …
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের ট্রেড এনভয় প্রতিনিধিদের …
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা, তেলের দাম নামল ব্যারেলপ্রতি ১০০…
  • ০৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুই
  • ০৮ এপ্রিল ২০২৬
বাদ পড়া এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর
  • ০৮ এপ্রিল ২০২৬
‘নিষ্ক্রিয়’ স্ক্রিন টাইমে ডিমেনশিয়ার ঝুঁকি, মস্তিষ্ক সক্রিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
close