৯৯৯ এ ফোন করে বখাটের হাত থেকে রক্ষা পেলো স্কুলছাত্রী

২৩ জানুয়ারি ২০২০, ০৯:০৫ AM

© সংগৃহীত

৯৯৯ এ ফোন করে উত্যক্তকারী এক বখাটের কাছ থেকে রক্ষা পেলো ঝালকাঠির রাজাপুর উপজেলার এক এসএসসি পরীক্ষার্থী ও তার পরিবার।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে ঘটা এ ঘটনায় উপজেলার সাতুরিয়া এলাকা থেকে পুলিশ ইভটিজিংয়ের অভিযোগে নাঈম কাজী (১৯) নামে এক যুবককে আটক করেছে। নাঈম ওই গ্রামের ফিরোজ কাজীর ছেলে।

জানা যায়, স্থানীয় সাতুরিয়া এমএম উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষার্থী মেয়েটিকে প্রতিবেশী বখাটে নাঈম উত্ত্যক্ত করে আসছিল। মঙ্গলবার বিদ্যালয়ের ক্লাস শেষ করে বাড়ি ফিরছিল সে। বাড়ির কাছাকাছি আসলে বখাটে নাঈম রাস্তায় পথ আটকিয়ে উত্যক্ত করে। এসময় ছাত্রীটির বোন চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসে। পরে নাঈম সবাইকে অকথ্য ভাষায় গালাগালি দেয়।

এদিকে বিষয়টি ছাত্রীর মা স্কুলের প্রধান শিক্ষককে জানান। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রীর মাকেও গালাগাল ও হুমকি দেয়। পরে মেয়েটির পরিবারটি পুলিশের ৯৯৯ নম্বরে ফোন দেয়।

রাজাপুর থানার ওসি (তদন্ত) মো. আবুল কালাম আজাদ বলেন, ইভটিজিংয়ের ঘটনায় বুধবার সকালে ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করেন। দুপুরে আমারা অভিযান চালিয়ে অভিযুক্ত নাঈমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করি।

পটুয়াখালীতে ৬ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ, ফিলিং স্টে…
  • ০২ এপ্রিল ২০২৬
প্রাইম ব্যাংকে চাকরি, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • ০২ এপ্রিল ২০২৬
যশোর সদরে এক রাতে ৮ ট্রান্সফরমার চুরি, ক্ষতির মুখে শতাধিক ক…
  • ০২ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই ৬ষ্ঠ শিরোপার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা…
  • ০২ এপ্রিল ২০২৬
চবিতে প্রথম বর্ষের ওরিয়েন্টশন ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ০২ এপ্রিল ২০২৬