যুবলীগের সাবেক নেতা ফের ইয়াবাসহ আটক

১৯ জানুয়ারি ২০২০, ০৩:৩১ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © ফাইল ফটো

বাগেরহাটের মোরেলগঞ্জে মিজান খান (৪০) নামে যুবলীগের এক সাবেক নেতাকে আটক করেছে মোরেলগঞ্জ থানা পুলিশ। আটক মিজান এর আগেও মাদকসহ পুলিশের হাতে আটক হয়েছেন বলে জানিয়েছে থানা পুলিশ।

মিজানকে শনিবার দিবাগত রাত ১টার দিকে পোলেরহাট বাজার এলাকা থেকে হাতেনাতে আটক করে পুলিশ। মিজান উপজেলার ভাটখালি গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

আটকের সময় মিজানের কাছ থেকে ৯ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। মিজান খান ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে আগেই দল থেকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে থানার ডিউটি অফিসার এসআই আব্দুল কাদের বলেন, পেশাদার ইয়াবা কারবারি মিজান খান ইয়াবা নিয়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।

এ ঘটনায় আজ রবিবার থানায় মামলা দায়ের করা হয়েছে। মিজান খানের বিরুদ্ধে এ ছাড়াও মাদকের ৫টিসহ মোট ৮টি মামলা রয়েছে বলেও এ কর্মকর্তা জানান।

গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ‘…
  • ২২ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি নামকরণ
  • ২২ এপ্রিল ২০২৬
২৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের, আবেদন ২৮ এপ্রিল থ…
  • ২২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে সংঘর্ষ: অস্ত্রের প্রতিবাদে ‘কলম মিছিল’ হলো ঢাকা …
  • ২২ এপ্রিল ২০২৬
আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও ত্যাগীদের সঙ্গে বিতর্কিতরাও মূল্য…
  • ২২ এপ্রিল ২০২৬
দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি
  • ২২ এপ্রিল ২০২৬