ইজতেমার ময়দানে মাদ্রাসা ছাত্রকে নাজেহাল (ভিডিও)

১৯ জানুয়ারি ২০২০, ১০:৪৮ AM
‘এই যে জঙ্গি-ধরা খাইছে টঙ্গী’ স্লোগানে মাদ্রাসা ছাত্রকে নাজেহাল ইজতেমার ময়দানে

‘এই যে জঙ্গি-ধরা খাইছে টঙ্গী’ স্লোগানে মাদ্রাসা ছাত্রকে নাজেহাল ইজতেমার ময়দানে © সংগৃহীত

টঙ্গীর তুরাগ তীরে মাওলানা সাদ কান্ধলভিদের আয়োজনে ৫৫ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে কাওমি মাদ্রাসার এক ছাত্রকে নাজেহাল করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ ভিডিও নিয়ে অনেকেই তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এ ঘটনার তুমুল প্রতিবাদও করে অনেকে।

ভিডিওতে দেখা যায় ইজতেমা দেখতে যাওয়া একজন মাদরাসা ছাত্রকে কয়েকজন মিলে চরম হেনেস্থা করছে। এ সময় কয়েকজন মুসল্লিকে বলতে শোনা যায় যে, ছাত্রটি জঙ্গি, সন্ত্রাসীসহ আরও অনেক মন্তব্য। কেউ কেউ তাকে পুলিশে সোপর্দ করার কথাও বলতে থাকে। তবে মারমুখী মুসল্লিদের থেকে তাকে রক্ষা করতে কয়েকজন মুসল্লি এগিয়ে আসে এবং তাকে নিরাপত্তা দিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় আলেমদের মধ্যে অনেকে এভাবে মাওলানা সাদ কান্ধলভির অনুসারিদের ইজতেমা দেখতে যাওয়ায় নিন্দা জানিয়েছেন।

উল্লেখ্য যে, গতবছরও মাওলানা সাদ কান্ধলভির অনুসারিদের ইজতেমা দেখতে যাওয়া মাদ্রাসা ছাত্রদেরকে চরম হেনেস্থা করা হয়েছিল বলেও সেসময় অনেকে অভিযোগ করেছিলেন। এবারও সে ঘটনার পুনরাবৃত্তি ঘটল। যা আসলেই কাম্য নয়।

বদলি করা হলো কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবকে
  • ৩১ মার্চ ২০২৬
তদন্ত কমিটির মুখোমুখি হয়েছেন বুলবুলও
  • ৩১ মার্চ ২০২৬
‘নতুন পে কমিশন গঠনের দাবি’, দেবপ্রিয় ভট্টাচার্যের বক্তব্যের…
  • ৩১ মার্চ ২০২৬
এক হাতে পবিত্র কোরআন লিখে আলোচনায় রত্না আক্তার
  • ৩১ মার্চ ২০২৬
কুড়িগ্রামে রেল যোগাযোগ সম্প্রসারণসহ আন্তর্জাতিক রুট চালুর দ…
  • ৩১ মার্চ ২০২৬
মোংলা কাস্টমস হাউসে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬১, আবেদন শেষ …
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence