নারী নির্যাতন মামলায় পুলিশ সদস্য গ্রেফতার

১৭ জানুয়ারি ২০২০, ০৯:১০ PM

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের দায়ে বরগুনা সদর থানার পুলিশ কনস্টেবল সাখাওয়াতকে জেলা কালেক্টরেট ভবনের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে। বরগুনা জেলার পুলিশ সুপারের নির্দেশে বরগুনা থানা পুলিশ তাকে আটক করে।

বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে সোপর্দ করা হলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত পুলিশ কনস্টেবল পাথরঘাটা থানায় কর্মরত ও পুলিশ লাইনে সংযুক্ত ছিলেন।

পুলিশ জানায়, সাখাওয়াতের পূর্বের আরও দুটি স্ত্রী আছে এটি গোপন রেখে বরগুনার তালতলীর কৃষক কবির খলিফার মেয়ে কলেজ পড়ুয়া রাবেয়াকে বিয়ে করেন।

যৌতুকের দাবিতে ওই পুলিশ কনস্টেবল তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত বলে ভিকটিমের বাবা অভিযোগ করেছেন। পরে বুধবার তাকে গ্রেফতার করা হয়। বরগুনা সদর থানার ওসি আবের মোহাম্মদ হোসেন পুলিশ কনস্টেবলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

হাম-পক্সে বেশি ভুগছে শিশুরা, এই সময়ে তাদেরকে কী কী খাওয়াতে …
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের ট্রেড এনভয় প্রতিনিধিদের …
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা, তেলের দাম নামল ব্যারেলপ্রতি ১০০…
  • ০৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুই
  • ০৮ এপ্রিল ২০২৬
বাদ পড়া এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর
  • ০৮ এপ্রিল ২০২৬
‘নিষ্ক্রিয়’ স্ক্রিন টাইমে ডিমেনশিয়ার ঝুঁকি, মস্তিষ্ক সক্রিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
close