স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে চার বখাটের কারাদণ্ড

১১ জানুয়ারি ২০২০, ১২:৫৫ PM

© সংগৃহীত

শরীয়তপুর সদর উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে চার বখাটের কারাদণ্ড। আটকরা ডোমসার জগৎ চন্দ্র ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থী।

গত শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডোমসার এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে শনিবার (১১ জানিুয়ারি) সকালে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, সদর উপজেলা ডোমসার জগৎ চন্দ্র ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে প্রতিনিয়ত উত্ত্যক্ত করছিল তারা। এ নিয়ে শুক্রবার সকালে ওই স্কুলছাত্রীর বাবা থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে রাতে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে ওই স্কুলছাত্রীর বাবা পালং মডেল থানায় মামলা করেন।

পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন জানান, যারা স্কুল-কলেজছাত্রীদের উক্ত্যক্ত করবে তাদের আইনের আওতায় আনা হবে। এখন থেকে পুলিশ ওই এলাকায় প্রতিদিন স্কুল-কলেজের ছাত্রীদের নিরাপত্তার জন্য কাজ করবে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence