প্রধানমন্ত্রীর সামনে কান্নায় ভেঙে পড়েন ছাত্রলীগ নেতার মা

০৭ জানুয়ারি ২০২০, ০৭:১৫ PM
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছেন নিহত ছাত্রলীগ নেতা মিল্টনের মা

প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছেন নিহত ছাত্রলীগ নেতা মিল্টনের মা © সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) দুই ছাত্রলীগ নেতার পরিবার। ওই দুই ছাত্রলীগ নেতার হত্যার পাঁচ বছর পর বিচারের আশায় প্রধানমন্ত্রীর কাছে আসলেন। এসময় কান্নায় ভেঙে পড়েন তারা।

এছাড়া প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন নিহত ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান মিল্টনের মা রেবেকা খাতুন। এতে আবেগাপ্লুত হন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে নিহতের পরিবারকে ন্যায়বিচারের আশ্বাস দেন তিনি।

সোমবার (০৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তারা। এ সময় নিহত দুই ছাত্রলীগ নেতার পরিবারকে ১০ লাখ টাকা অনুদান ও হত্যার বিচারের আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০১৫ সালের ১৬ এপ্রিল হাবিপ্রবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশের সঙ্গে ছাত্রলীগের অন্য অংশের সংঘর্ষে নিহত হন বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাকারিয়া ও কৃষি বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান মিল্টন।

নিহত ছাত্রলীগ নেতা মিল্টন ও জাকারিয়া

ঘটনার পাঁচ বছর পরও খুনিদের বিচারের আওতায় আনতে পারেনি পুলিশ। সব শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে পাঁচ বছর পর হলেও সুষ্ঠু বিচারের আশায় বুক বেঁধেছেন নিহত দুই ছাত্রলীগ নেতার স্বজনরা।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) ড. মো. আবুল কাশেম বলেন, আমরা চাই দুই শিক্ষার্থী হত্যার বিচার হোক। এজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে মামলার তদন্তের স্বার্থে যা যা সাহায্য করার দরকার তাই করব আমরা।

আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না দেশের যেসব এলাকায়
  • ২২ এপ্রিল ২০২৬
আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ
  • ২২ এপ্রিল ২০২৬
চবিতে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি বিক্ষোভ
  • ২২ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
  • ২২ এপ্রিল ২০২৬
৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬