পাঁচ বছরের শিশুকে গলা কেটে হত্যা

২০ ডিসেম্বর ২০১৯, ১০:১৩ AM

© সংগৃহীত

কিশোরগঞ্জের এক ইউপি চেয়ার‌ম্যানের পাঁচ বছরের শিশুপুত্রকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে হত্যার কারণ জানা না গেলেও শিশুটির চাচা-চাচিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে জেলার বাজিতপুর উপজেলার গাজিরচর ইউনিয়নের বড় ঘাগটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।  শিশু সন্তানের নির্মম মৃত্যু মেনে নিতে পারছেন না বাবা-মা। শোকে-আহাজারিতে ভাসছে পুরো পরিবার।

পুলিশ জানিয়েছে, বাজিতপুরের ইউপি চেয়ারম্যান জুয়েল মিয়ার সন্তান আবির পাশেই তার বড় চাচা নজরুল মিয়ার বাড়িতে খেতে যায়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিলো না।

পরে নজরুল মিয়ার বাড়ির পেছনে আবিরের গলা কাটা মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটির চাচা নজরুল ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

প্রাথমিকভাবে কারণ জানা না গেলেও হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম সোপান গণমাধ্যমকে বলেছেন, পারস্পরিক শত্রুতা বা অন্য কিছু আছে কিনা তা জানার চেষ্টা চলছে।

ভারতের রাষ্ট্রদূত হয়ে বাংলাদেশে আসছেন পশ্চিমবঙ্গের বিজেপি ন…
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ২০ এপ্রিল ২০২৬
আজ থেকে শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পর…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন ইসহাক
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাকায় ভারতীয় হাইকমিশনার হচ্ছেন বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী!
  • ২০ এপ্রিল ২০২৬
২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের সুযোগ…
  • ২০ এপ্রিল ২০২৬