মায়ের ওপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

১১ ডিসেম্বর ২০১৯, ০৯:৫১ AM

© প্রতিকী ছবি

রাজধানীর ডেমরা এলাকার কোনাপাড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে নুরজাহান ইসলাম মীম (১৬) নামে এক স্কুলছাত্রী। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় মীমকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মীমের বাবা এসহাক খান জানান, তারা কোনাপাড়ায় একটি চারতলা বাসায় ভাড়া থাকেন, তাদের বাড়ি মুন্সীগঞ্জে। স্থানীয় মান্নান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল মীম। 

তিনি বলেন, মায়ের সঙ্গে সামান্য কারণে মনোমালিন্য হয় মীমের। পরে সবার অগোচরে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। সেকান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে রাতে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মীমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

এসএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্নপত্র দেখুন এখানে
  • ২১ এপ্রিল ২০২৬
সার-কীটনাশকের দোকানে জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা
  • ২১ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই সার্ভিস কোঅর্ডিনেটর নিয়োগ দেবে সিঙ্গার, আবেদ…
  • ২১ এপ্রিল ২০২৬
অবশেষে বদলি সফটওয়্যার লাইভ করল মাউশি
  • ২১ এপ্রিল ২০২৬
জরুরি সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
পাহাড়ে পাওয়া গেল তিন যুবককে গলা কাটা লাশ, নিখোঁজ ২
  • ২১ এপ্রিল ২০২৬