জেএসসি শিক্ষার্থীকে উত্ত্যক্তের দায়ে বখাটের কারাদণ্ড

০২ নভেম্বর ২০১৯, ০৬:৩৮ PM

© সংগৃহীত

নেত্রকোনার মদনে জেএসসি শিক্ষার্থীকে উত্যক্ত করায় এক বখাটেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। উপজেলার চাঁনগাও ইউনিয়নের শাহাপুর গ্রামের হাফিজ মিয়ার ছেলে রুমন মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

শনিবার (২ নভেম্বর) মদন বাজারের কাজী জসীম উদ্দিনের বাড়ির সামনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মো. ওয়ালীউল হাসান এ রায় দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেএসসি-জেডিসি পরীক্ষা চলাকালীন মদন বাজারের সোনালী ব্যাংক কার্যালয়ের সামনের সড়কে জামিয়া হাফসা (রা.) কওমি মহিলা মাদ্রাসার ৭ম শ্রেণির এক ছাত্রীকে উত্যক্ত করে রুমন মিয়া। এসময় চিঠি দিয়ে প্রেম নিবেদন করে ছাত্রীর পিছু নিলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

পরে স্থানীয়রা তাকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ এসে রুমনকে আটক করে ইউএনওকে খবর দিলে তিনি ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে অপরাধ প্রমাণ হলে অভিযুক্তকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

মদন থানার এসআই নূরুল আমীন জানান, দণ্ডপ্রাপ্ত আসামি রুমনকে শনিবার নেত্রকোনার জেল হাজতে পাঠানো হয়েছে।

যুদ্ধবিরতিতেও লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ১১২, আহত ৮৩৭
  • ০৮ এপ্রিল ২০২৬
ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে ফ্রিল্যান্সিং অ্যান্ড ডিজিটাল স্কিলস …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি-জামায়াত নীতিগতভাবে সংস্কারবিরোধী: জেডিপি
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢাকাসহ ৮ বিভাগে কালবৈশাখীর সতর্কতা
  • ০৮ এপ্রিল ২০২৬
close