বিয়ে বাড়ির খাবার জব্দ করে দিল এতিমখানায়

২৮ অক্টোবর ২০১৯, ০৮:১৫ PM

© সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জ কালচোঁ উত্তর ইউনিয়নের পিরোজপুর গ্রামে বিয়ে বাড়িতে হানা দিয়ে রান্না করা সকল খাবার জব্দ করেছে স্থানীয় ম্যাজিস্ট্রেট। পরে তা দেয়া হয়েছে এতিমখানায়। এ সময় বন্ধ করা হয় হয় বিয়ের সকল আয়োজন। কারণ সেটি ছিল বাল্যবিয়ের প্রস্তুতি।

কনে স্থানীয় পিরোজপুর উচচ বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী।

স্থানীয় সূত্র জানায়, পিরোজপুর গ্রামে সোমবার একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। অভিভাবকরা ছাত্রীর বিয়ে দিতে সকল প্রস্ততি সম্পন্ন করেন। দুপুরে রান্নার কাজ শেষ হয়েছিল। আগত মেহমানদের খাবারে বিলম্ব ঘটছিল বরপক্ষ না আসায়। কিন্তু বরযাত্রী নয় তখন সেখানে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার, স্থানীয় ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া ও মেয়েটির বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান পাটওয়ারী। থমকে যায় বিয়ের কাজ।

পরে বিকেলে কনের বাড়ির উঠানে বসানো হয় ভ্রাম্যমাণ আদালত। বাল্যবিয়ের অপরাধ স্বীকার করে ছাত্রীর বাবা মা মুচলেকা দেন। মেয়েকে ১৮ বছরের আগে বিয়ে দেবেন না বলে জানান।

আদালত তাদের শাস্তি থেকে মুক্তি দিলেও রান্না করা সব খাবার জব্দ করেন। এরপর তা ছোট ট্রাকে করে পাঠিয়ে দেয়া হয় পাশের পিরোজপুর দারুল উলুম কওমী মাদরাসা ও এতিমখানা কমপ্লেক্সে। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া।

আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close