নুসরাত হত্যায় আসামিদের কার কী ভূমিকা ছিল

২৪ অক্টোবর ২০১৯, ০৫:২৪ PM

© সংগৃহীত

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির চাঞ্চল্যকর হত্যা মামলার রায়ে অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন।

এ হত্যাকাণ্ডের তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুরো বিষয়টির একটি চিত্র আঁকে। সেখানে এ হত্যাকাণ্ডের ঘটনায় অভিযোগপত্রভুক্ত ১৬ আসামির কার কী ভূমিকা ছিল, তা তুলে ধরা হয়। পুলিশি তদন্তের তথ্য অনুযায়ী নিচে তা জানানো হলো।

সিরাজ উদদৌলা: কারাগারে বসে নুসরাত হত্যার পরিকল্পনা করেন। সহযোগীদের সেখানে ডেকে নির্দেশ দেন পুড়িয়ে মারার।

রুহুল আমিন: থানা ও প্রশাসন ম্যানেজ করার দায়িত্ব নেন। হত্যাকাণ্ডের পর ছাত্রলীগের নেতার সঙ্গে ফোনে কথা বলেন।

মাকসুদুল আলম: হত্যার সরঞ্জাম কেনার জন্য ১০ হাজার টাকা দেন। অধ্যক্ষ সিরাজ উদদৌলার মুক্তির দাবিতে মানববন্ধন করান।

শাহাদাত হোসেন: নুসরাতকে হত্যার জন্য কেরোসিন কিনে দেন। ঘটনার সময় তিনি নিজে নুসরাতের মুখ চেপে ধরেন।

আফসার উদ্দিন: নুসরাতকে আগুন দেওয়ার আগে মাদ্রাসার ফটকে পাহারা দেন। মামলা তুলে নিতে চাপ দেন।

আবদুল কাদের: তিনিও নুসরাতকে হত্যার আগে মাদ্রাসার মূল ফটকে পাহারা বসিয়েছিলেন। হত্যায় সহযোগিতা করেন।

উম্মে সুলতানা: নুসরাতের সহপাঠী ছিলেন। নুসরাতকে ছাদে ডেকে নেন। ওড়না দিয়ে নুসরাতের হাত পেছন করে বেঁধে ফেলেন।

কামরুন নাহার: তিনি হত্যার জন্য বোরকা ও হাতমোজা কেনেন। ঘটনার সময় নুসরাতের হাত বাঁধেন এবং চেপে ধরেন।

ইফতেখারউদ্দিন: মাদ্রাসার ছাত্র। নুসরাতকে হত্যার আগে বৈঠকে অংশ নেন। মাদ্রাসার মূল ফটকের পাশে পাহারা দেন।

নুরউদ্দিন: কারাগারে অধ্যক্ষের সঙ্গে দেখা করেন এবং তাঁর নির্দেশনা অনুযায়ী হত্যা করতে বৈঠকে অংশ নেন।

মো. জোবায়ের: নুসরাতের ওড়না দুই ভাগ করে ফেলেন। ওড়নার একাংশ দিয়ে নুসরাতের পা পেঁচিয়ে ধরেন।

মহিউদ্দিন শাকিল: সাইক্লোন শেল্টারের দুই সিঁড়ির সামনে পাহারা দেন। যাতে সবাই নিরাপদে চলে যেতে পারেন।

আবদুর রহিম: মাদ্রাসার ছাত্র। নুসরাত হত্যার আগে তিনি মাদ্রাসার ফটকে পাহারা দেন।

ইমরান হোসেন: মাদ্রাসার মূল ফটকের পাশে পাহারা দেন। হত্যাকাণ্ডে সহযোগিতা করেন।

জাবেদ হোসেন: নুসরাতকে হত্যার আগে বৈঠকে অংশ নেন। আগুন দেওয়ার আগে নুসরাতের পা বেঁধে ফেলেন।

মো. শামীম: সাইক্লোন শেল্টারের দুই সিঁড়ির সামনে পাহারা দেন। যাতে কেউ আসতে না পারে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬