শালিকাকে দিয়ে অনার্সের খাতা দেখাচ্ছিলেন কলেজের প্রভাষক!

২৪ অক্টোবর ২০১৯, ০৯:৩৯ AM

© সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের বিষয়ের পরীক্ষার খাতা শালিকাকে দিয়ে দেখানোর অভিযোগ উঠেছে সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা মহিলা ডিগ্রি কলেজের এক প্রভাষকের বিরুদ্ধে। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে বিষয়টি জানাজানি হয়।

জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের বিষয়ের ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ পরীক্ষার খাতা দেখছিলেন তৃতীয় বর্ষের ওই ছাত্রী। পরে খোঁজ নিয়ে জানা যায়, কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আদিত্য ব্যানার্জির নামে আসা ওই খাতা তিনি তার শালিকাকাকে দিয়ে দেখাচ্ছিলেন।

একই কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী সোমা মহলদার তার শালিকা দিয়ে দেখাচ্ছিলেন। সোমা মহলদার কলেজ ক্যাম্পাসে একটি বেঞ্চে বসে খাতাগুলো দেখছিলেন।

এ সময় সোমা মহলদার বলেন, ‘তার দুলাভাই শিক্ষক আদিত্য ব্যানার্জি তাকে ৫০টি খাতা দেখে দেওয়ার জন্য বলেছিলেন। তাই তিনি খাতা দেখে দিচ্ছেন।’

তবে নিজের নামে আসা খাতা শালিকাকে দিয়ে দেখানোর বিষয়টি অস্বীকার করে আদিত্য ব্যানার্জি বলেন, ‘আমি চোখে কম দেখার কারণে বৃত্ত ভরাটের জন্য খাতাগুলো শ্যালিকা সোমা মহালদারের কাছে দিয়েছি।’

এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে কুমিরা মহিলা কলেজের অধ্যক্ষ লুৎফুনআর জামান বলেন, ‘কোনো শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি।’

হরমুজ প্রণালি খুলে দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
  • ১৭ এপ্রিল ২০২৬
গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • ১৭ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
‘হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত’, যুদ্ধবিরতি চলবে কতদিন—জা…
  • ১৭ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা ইরানের
  • ১৭ এপ্রিল ২০২৬