অবশেষে গ্রেফতার হলেন যুবলীগ নেতা সম্রাট

০৬ অক্টোবর ২০১৯, ০৮:০৮ AM

ইসমাইল চৌধুরী সম্রাট।

ইসমাইল চৌধুরী সম্রাট। © সংগৃহীত

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার দিবাগত রাত ১২টার দিকে কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার তাকে আদালতে তোলা হবে বলেও জানিয়েছে র‌্যাব।

গোয়েন্দা সূত্র জানায়, যুবলীগের প্রভাবশালী নেতা ইসমাইল চৌধুরী সম্রাট চলমান ক্যাসিনো-জুয়াবিরোধী অভিযানের শুরু থেকে তাদের নজরদারির মধ্যেই ছিলেন। এই সময়ের মধ্যে তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাও চালিয়েছিলেন। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে তিনি দেশ ছাড়তে পারেননি।

এর আগে, শনিবার রাজধানীর একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সম্রাটের গ্রেফতারের বিষয়ে বলেছেন, ‘দেখবেন, আপনারা শিগগিরই দেখবেন। সম্রাট হোক আর যেই হোক, অপরাধ করলে তাকে আমরা আইনের আওতায় আনব। আপনারা সময় হলেই দেখবেন।’

এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল
  • ২৩ এপ্রিল ২০২৬
স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী
  • ২৩ এপ্রিল ২০২৬
জেন্টল পার্ক নিয়োগ দেবে আউটলেট ম্যানেজার, পদ ২০, আবেদন শেষ …
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা জুনে
  • ২৩ এপ্রিল ২০২৬
পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগ, ভাঙনের ঝুঁকি থেকে রক্ষা পাচ্ছে …
  • ২৩ এপ্রিল ২০২৬