‘ফিল্মি স্টাইলে’ কলেজছাত্রীকে তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

৩০ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৩ PM
ডাক্তার ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজ

ডাক্তার ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজ

পটুয়াখালীর বাউফলে রাস্তা থেকে প্রকাশ্য দিবালোকে ফিল্মি স্টাইলে এক ছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণ করেছে কয়েক জন দুর্বৃত্ত। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে বগা-মিল ঘর সড়কের চাঁন মিয়া মাস্টারের বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, স্থানীয় আবদুল তালেব স্বর্নামতের ছেলে সোহাগ স্বর্নামত কয়েক বছর ধরে ডাক্তার ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের এক ছাত্রীকে (১৬) উত্ত্যক্ত করতো। ২০১৭ সালেও ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় ওই বখাটের বিরুদ্ধে থানায় মামলা হয়। তিনি কয়েকদিন জেল হাজতেও ছিলেন।

ঘটনার দিন সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ওই ছাত্রী কলেজে যাওয়ার উদ্দেশ্য তার বাড়ি থেকে রওনা হয়ে চাঁন মিয়া মাস্টারের বাড়ির সামনে এসে পৌঁছালে সোহাগ স্বর্নামতের নেতৃত্বে ৪-৫জন দুর্বৃত্ত তিনটি মটর সাইকেল যোগে এসে ওই ছাত্রীর গতি রোধ করে এবং তাকে অপহরণের উদ্দেশে টানাহেচড়া করে। ওইসময় ছাত্রীটি চিৎকার করলে কয়েকজন পথচারী এগিয়ে এলে ওই দুর্বৃত্তরা অস্ত্র প্রদর্শন করে ভয় দেখায়। একপর্যায় ছাত্রীটিকে অস্ত্র ঠেকিয়ে মটর সাইকেলে করে তুলে নিয়ে যায়। এখন পর্যন্ত ছাত্রীটিকে উদ্ধার করা যায়নি।

বাউফল থানার অফির্সাস ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান জানান, মেয়ের মা থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মেয়েটিকে উদ্ধার করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি এবং অপহরণকারীদের আটকের জন্য আমাদের চেষ্টা চলছে বলে জানান তিনি।

১১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি-ট্রেজারার পদে কার…
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস সহজ করবে যেসব অ্যাপস
  • ১১ এপ্রিল ২০২৬
চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামাবাদের যেই হোটেলে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরানের ‘…
  • ১১ এপ্রিল ২০২৬
আমার অজ্ঞাতসারে বেশি দামে পণ্য সরবরাহ করতেন মঈন, বাদ দেওয়ায়…
  • ১১ এপ্রিল ২০২৬
close