এক কিলোমিটার দৌড়ে ছিনতাকারীকে ধরলেন ম্যাজিস্ট্রেট

১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০৪ PM

© সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে এক ছিনতাইকারীকে প্রায় এক কিলোমিটার দৌঁড়িয়ে ধরে ফেলেন ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল। পরে ছিনতাইকারীকে নিউমার্কেট থানায় হস্তান্তর করা হয়।

প্রতক্ষদর্শীরা জানান, নিউমার্কেট এলাকায় একটি বাসে বসা ছিলো কেরানিগঞ্জ উপজেলার এসিল্যান্ড কামরুল হাসান সোহেল। এসময় তিনি হঠাৎ দেখতে পান ঠিক সামনের বাস থেকে এক ছিনতাইকারী জানালা দিয়ে যাত্রীর মোবাইল ছিনতাই করে দৌড় দেয়। ঘটনাটি দেখে তার পিছনে পিছনে দৌঁড়াতে শুরু করেন কামরুল হাসান। সাইন্সল্যবরেটরি মোড়ে গিয়ে তাকে ধরতে সক্ষম হন। পরে তাকে গণপিটুনি থেকে বাঁচানোর জন্য নিউমার্কেট থানার এসআই মাসুদের জিম্মায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে কামরুল হাসান সোহেল বলেন, সবাই সবার স্থান থেকে দায়িত্ব পালন করলে অপরাধীরা অপরাধ করার সাহস পাবেনা।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close