চীনের প্রাথমিক স্কুলে হামলায় ৮ শিক্ষার্থীর মৃত্যু

০৩ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৩ AM
গত বছর চোইয়াংপো এলিমেন্টারি স্কুলে একটি অনুষ্ঠানের দৃশ্য

গত বছর চোইয়াংপো এলিমেন্টারি স্কুলে একটি অনুষ্ঠানের দৃশ্য © সিএনএন

চীনের পূর্বাঞ্চলীয় হুবেই প্রদেশের ইনশি শহরে একটি প্রাথমিক স্কুলে দুর্বৃত্তের হামলায় আট শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত দুইজন। স্থানীয় সময় সোমবার এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। 

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, হামলাকারী জু পুলিশি হেফাজতে রয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে হামলার কারণ পরিষ্কার নয়।

সেখানকার চোইয়াংপো এলিমেন্টারি স্কুলে তুন সেমিস্টারের প্রথম দিনে হামলার এ ঘটনা ঘটে বলে সিএনএন জানিয়েছে। ঘটনায় জড়িত ৪০ বছর বয়সী হামলাকারীকে আটক করেছে পুলিশ। তবে হামলার কারণ জানা যায়নি।

এদিকে স্থানীয় একটি সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, হত্যাচেষ্টার অভিযোগে গত জুনে হামলাকারী কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন।

হরমুজ প্রণালির দিকে এগিয়ে যাচ্ছে একটি মার্কিন যুদ্ধজাহাজ
  • ১১ এপ্রিল ২০২৬
যে এডিটেড ছবি শেয়ারের কারণে ছাত্রদল থেকে বহিষ্কার সাবেক কেন…
  • ১১ এপ্রিল ২০২৬
ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি বি…
  • ১১ এপ্রিল ২০২৬
এলএমএএফ কোর্স চালুর পরিকল্পনার প্রতিবাদ জানিয়ে ড্যাব— ‘পল্ল…
  • ১১ এপ্রিল ২০২৬
তারেক রহমানের সঙ্গে এডিটেড ও বিকৃতি ছবি প্রচার, ছাত্রদলের স…
  • ১১ এপ্রিল ২০২৬
বাংলাদেশে টেকনোর ‘স্পার্ক ৫০’ সিরিজ উন্মোচন
  • ১১ এপ্রিল ২০২৬
close