টেকনাফে সেনাবাহিনী-এপিবিএনের যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

০৯ নভেম্বর ২০২৬, ১২:৪৬ PM
উদ্ধার করা অস্ত্র

উদ্ধার করা অস্ত্র © সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া নিবন্ধিত এফডিএমএন ক্যাম্পে বাংলাদেশ সেনাবাহিনী ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) যৌথ অভিযানে দুটি পিস্তল, চার রাউন্ড গুলি ও তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে ডাকাত, মাদক ও মানব পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়।

রবিবার (৮ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনী ও এপিবিএনের সমন্বয়ে গঠিত একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

সেনাবাহিনীর দেওয়া তথ্যমতে, গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ সেনাবাহিনী ও মানব পাচারকারী দলের মধ্যে সংঘটিত গুলিবিনিময়ের ঘটনায় জড়িত ডাকাত এবং মাদক ও মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেপ্তারের উদ্দেশ্যে এ বিশেষ অভিযান চালানো হয়। 

অভিযান চলাকালে চক্রের সদস্যদের উপস্থিতি শনাক্ত করা গেলেও তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি ফাইভ স্টার পিস্তল, চার রাউন্ড গুলি এবং তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বদা অঙ্গীকারবদ্ধ। জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে চিহ্নিত ডাকাত এবং সশস্ত্র মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গরম ইস্ত্রি দিয়ে শিক্ষার্থীকে ছ্যাঁকা দেওয়ার অভিযোগে মাদ্রা…
  • ০৯ নভেম্বর ২০২৬
নয় ব্যাংক ও দুই আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার নিয়োগ পরী…
  • ০৯ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার আবেদন ঢাকায়
  • ০৯ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সমন্বয়ে কেন্দ্রীয় কমিটি গঠনের প…
  • ০৯ নভেম্বর ২০২৬
মায়ের কিডনি নিয়েও বাঁচলেন না জনি, ৩২ দিন পর মৃত্যু
  • ০৯ নভেম্বর ২০২৬
এইচএসসির ফল খারাপ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জিপিএ কমান…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950