শিশুকে পড়াতে গিয়ে গৃহবধূর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিওধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

০২ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ PM
আটক নূর আলম শেখ

আটক নূর আলম শেখ © সংগৃহীত

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে এক শিশুকে ধর্মীয় শিক্ষা দিতে গিয়ে তার মায়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান এক ধর্মীয় শিক্ষক। পরে ওই গৃহবধূর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে নূর আলম শেখ (৩২) নামে ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল রবিবার (১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শ্রীনগর উপজেলার একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটিও জব্দ করে পুলিশ।

গ্রেপ্তার নূর আলম শেখ গোপালগঞ্জ সদর উপজেলার তেলিগাতী গ্রামের বাসিন্দা। তিনি টংগিবাড়ী উপজেলার একটি জামে মসজিদে প্রায় ১৮ মাস ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি স্থানীয় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য তাদের বাড়িতে যাতায়াত করতেন।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একপর্যায়ে ওই শিশুর মায়ের সঙ্গে নূর আলমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, ওই সম্পর্কের সূত্র ধরে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করেন তিনি।

প্রায় এক মাস আগে বিষয়টি জানাজানি হলে মসজিদ কমিটি তাকে ইমামতির দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে এলাকা ছাড়তে বাধ্য করে। এরপর থেকে ওই গৃহবধূকে বিভিন্নভাবে হুমকি দিয়ে দেখা করার জন্য চাপ প্রয়োগ করতে থাকেন নূর আলম। একপর্যায়ে নিজের ধারণ করা একটি আপত্তিকর ভিডিও অনলাইনে ওই গৃহবধূর পরিবারের এক সদস্যের কাছে পাঠিয়ে দেন। একই সঙ্গে তার সঙ্গে দেখা না করলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় সংবাদ পাওয়ার পর রবিবার বিকেল ৪টার দিকে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের সার্বিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেনের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান শুরু করে। পুলিশ পরিদর্শক অর্জুন কুমার দাশ, উপপরিদর্শক আবুল কালাম আজাদ বিপিএম ও উপপরিদর্শক (ওসি) রেজাউল কাজীর নেতৃত্বে অভিযান চালিয়ে রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূর আলম অভিযোগের বিষয়গুলো স্বীকার করেছেন। তিনি বিবাহিত এবং চার সন্তানের জনক। এ ঘটনায় তার বিরুদ্ধে টংগিবাড়ী থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

১৫ প্রভাষক নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  • ০২ নভেম্বর ২০২৬
জামায়াত আমিরকে অবশ্যই গ্রেফতার করতে হবে— রাশেদ খাঁন
  • ০২ নভেম্বর ২০২৬
কুড়িগ্রামে বেতন-ভাতার দাবিতে মাদ্রাসার সুপার ও অফিস সহকারীক…
  • ০২ নভেম্বর ২০২৬
জাতীয়করণ-পে স্কেল-বদলি ও এমপিওভুক্তিসহ ৮ বিষয় নিয়ে সংবাদ সম…
  • ০২ নভেম্বর ২০২৬
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম, প্রজ্ঞাপন জারি
  • ০২ নভেম্বর ২০২৬
৯ম গ্রেডে ১১ প্রভাষক নিয়োগ দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • ০২ নভেম্বর ২০২৬