গোপালগঞ্জে সাড়ে ৭ কেজি গাঁজাসহ আটক ২

২৬ অক্টোবর ২০২৬, ১২:০০ PM
আটক ব্যক্তি ও জব্দ করা গাঁজা

আটক ব্যক্তি ও জব্দ করা গাঁজা © সংগৃহীত

গোপালগঞ্জে অভিযান চালিয়ে সাড়ে সাত কেজি গাঁজাসহ এক নারী ও এক পুরুষকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬। রবিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পুলিশ লাইনস-সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে এ অভিযান চালানো হয়। 

আটক ব্যক্তিরা হলেন নাজমা খানম (৩৫) ও রাজু মোল্লা (৩৮)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৬-এর সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) সূত্রে জানা যায়, অভিযানের সময় তাদের হেফাজত থেকে সাড়ে সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: বদলি-পে স্কেল ও শতভাগ উৎসব ভাতার দাবিতে আন্দোলনে নামছেন এমপিওভুক্ত শিক্ষকরা

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের উদ্ধার করা গাঁজাসহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬